সঠিক তথ্যসহ উত্তর লিখবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকাপরীক্ষার্থী বন্ধুরা, জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করতে যাচ্ছ। একটি কাঙ্ক্ষিত সফলতা সবারই কাম্য। এ লক্ষ্যে প্রস্তুতিও হয়তো যথেষ্ট নিয়েছ। বর্তমান পরীক্ষা পদ্ধতিতে সব বিষয়ে ভালো করার বিকল্প নেই। তবুও সব বিষয়ে এ প্লাস পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য। তাই কৃষিশিক্ষা বিষয়টি অল্প পরিশ্রমে এ প্লাস পাওয়ার জন্য যথেষ্ট সহায়ক বলে আমি মনে করি।# প্রথমে উত্তরের বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। এজন্য পাঠ্য বই ভালো করে পড়বে এবং সহায়ক বইও পড়তে হবে।# প্রশ্ন নির্বাচনে বেশি বর্ণনামূলক প্রশ্ন এড়িয়ে সীমাবদ্ধ উত্তরের প্রশ্ন নির্বাচিত করা।# পাঠ্যবইয়ের বাইরের কোনো তথ্য দিলে তার উেসর উল্লেখ করা ভালো।# যে উত্তরের সঙ্গে চিত্র থাকে তা অবশ্যই আঁকতে হবে এবং চিত্র পেন্সিল দিয়ে আঁকতে হবে।# টীকা লেখার সময় সংক্ষেপে বিষয়বস্তুর সব তথ্য উপস্থাপন করতে হবে।# উত্তর অবশ্যই প্রশ্নের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে, যথাসম্ভব অপ্রাসঙ্গিক তথ্য এড়িয়ে যেতে হবে।# একই প্রশ্নের একাধিক অংশ থাকলে তা পর পর লেখাই উত্তম। প্রতিটি প্রশ্নের উত্তর শেষে নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রেখে পরবর্তী প্রশ্নের উত্তর লিখতে হবে।# লেখা উপস্থাপনে পরিচ্ছন্নতার দিকে অবশ্যই লক্ষ রাখবে। পাশে, ওপরে মার্জিন, প্রতিটি শব্দ ও লাইনের মধ্যে পরিমিত পরিমাণে ফাঁকা রেখে লিখতে হবে।উল্লিখিত বিষয় ছাড়াও প্রত্যেকে নিজ নিজ কৌশল ও বুদ্ধিমত্তা প্রয়োগের মাধ্যমে লেখার মান উন্নত করবে। মনে রাখবে, কৃষিশিক্ষা একটি বিজ্ঞানের বিষয়। কাজেই সঠিক তথ্যসহ না লিখে ভালো নম্বর পাওয়া যাবে না। অল্প প্রচেষ্টায় এর তথ্যগুলো আয়ত্ত করা যায় বলে বেশির ভাগ ছাত্র ভালো করতে পারবে আশা রাখি।