প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যক্ষ, মাইলস্টোন কলেজ, ঢাকাএসএসসি পরীক্ষার সময় বাসা থেকে বের হওয়ার আগে একটি বিষয় অবশ্যই মাথায় রাখবে, তা হলো ট্রাফিক জ্যাম। অনেক সময় মেধাবী শিক্ষার্থীরা শুধু ট্রাফিক জ্যামের কারণে নির্দিষ্ট সময় পরীক্ষার হলে পৌঁছাতে না পেরে কাঙ্ক্ষিত ফলাফল থেকে বঞ্চিত হয়।ফেব্রুয়ারিতে পরীক্ষা চলাকালীন আবহাওয়া শীত-গরমের মাঝামাঝি আচরণ করে। এ অবস্থা থেকে সহজে জ্বর, সর্দি বা যেকোনো ধরনের অসুস্থতা দেখা দিতে পারে। চলাফেরা বা খাওয়াদাওয়ার ক্ষেত্রে সাবধান থাকবে। টেনশন, হতাশা না রেখে যা প্রস্তুতি আছে, তা থেকে মনোযোগসহ পরীক্ষা দাও। অবশই ভালো করতে পারবে। সঠিক বানানে এবং একটু কম লিখেও মূল বক্তব্যটুকু দেওয়ার চেষ্টা করো, ভালো করতে পারবে।পরীক্ষার হলের নিয়মকানুন মেনে চলবে।