সঠিক হতে হবে মন্ত্র ও শ্লোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শিক্ষক, শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার আবশ্যিক বিষয় হিন্দুধর্ম শিক্ষা। সব বিষয়ের মতো এ বিষয়েও কিছু সাধারণ ও বিষয়ভিত্তিক নীতিমালা আছে, যা অনুসরণ করলে তোমরা খুব সহজেই ভালো নম্বর পেতে পারো। বর্তমান প্রশ্ন-কাঠামোয় ১ নম্বর প্রশ্নটি সব বিষয়ের জন্য আবশ্যিক, যার উত্তর অবশ্যই দিতে হবে। উল্লেখ্য, প্রশ্নে যে নির্দেশনা দেওয়া আছে, অর্থাৎ সঠিক উত্তরটি খাতায় লিখতে বলা হয়েছে, তা প্রথমে খেয়াল করতে হবে এবং নির্দেশনা অনুযায়ী খাতায় লিখবে। ‘শূূন্যস্থান পূরণ করো’—এই অংশে অবশ্যই প্রশ্নের নম্বর ঠিক রেখে পুরো বাক্য খাতায় লিখতে হবে এবং শূন্যস্থানের নির্দিষ্ট শব্দটি অবশ্যই নির্ভুল বানান ও সঠিক শব্দে হতে হবে। খেয়াল রাখবে, শূন্যস্থানের জন্য নির্ধারিত শব্দটির জন্যই নির্ধারিত নম্বর বরাদ্দ। নির্ধারিত শব্দের বানান ভুলের জন্য পুরো নম্বর কাটা যাবে। ‘শুদ্ধ-অশুদ্ধ’—আলোচ্য অংশে শিক্ষার্থীরা অবশ্যই প্রশ্নের নম্বর ঠিক রেখে পুরো বাক্য খাতায় লিখবে এবং প্রশ্নের নির্দেশনা অনুযায়ী ডান পাশে বা বাঁ পাশে ‘ভুল-শুদ্ধ’ বা ‘শুদ্ধ-অশুদ্ধ’ বা ‘সত্য-মিথ্যা’ লিখবে। উল্লেখ্য, প্রশ্নের নির্দেশনাটি অবশ্যই ভালোভাবে পড়তে হবে। ‘ভুল-শুদ্ধ’ নির্দেশনায় যদি ‘শুদ্ধ-অশুদ্ধ’ লেখো, তা হলে কোনো নম্বর পাওয়া যাবে না। ‘মিলকরণ’—অংশে শিক্ষার্থী তোমরা অবশ্যই বাঁ পাশের বাক্যগুলো সব লিখবে ধারাবাহিকতা বজায় রেখে এবং ডান পাশের বাক্যের সঙ্গে মিল করার সময় ড্যাশ বা কোনো ছক দেবে না। সাধারণ বাক্য যেমন খাতায় লেখা হয়, ঠিক সে রকম লিখতে হবে। উল্লেখ্য, বাঁ পাশের বাক্যের তুলনায় ডান পাশের বাক্যের সংখ্যা বেশি থাকে, কিন্তু নম্বর থাকে ১০। তাই বাঁ পাশের বাক্যসংখ্যা অনুযায়ী তোমাদের ডান পাশের বাক্য সাজাতে হবে। বেশি বানালেও কোনো নম্বর পাবে না। ‘সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর’—এই অংশে প্রতিটি উত্তর সঠিক বানানে এবং সঠিক মনোভাব প্রকাশের জন্য ৪ নম্বর বরাদ্দ থাকে। তাই উত্তর লেখার সময় অবশ্যই ৪ নম্বরের উপযোগী করে লিখতে হবে। মনের ভাব ও প্রশ্নের চাহিদা মোতাবেক সঠিক উত্তর লিখলে পুরো নম্বর পাবে। ‘বর্ণনামূলক প্রশ্নের উত্তর’—এই অংশে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য মোট ৮ নম্বর বরাদ্দ। তাই এর উত্তরের পরিধিও বড় হবে। অবশ্যই তা প্রশ্নের চাহিদা মোতাবেক সঠিক উত্তর হওয়া বাঞ্ছনীয়। যথার্থ বানানে প্রশ্নের চাহিদা মোতাবেক যথার্থ উত্তর লিখলে পুরো নম্বর পাওয়া যাবে।জেনে রাখো: # মন্ত্র ও শ্লোকগুলো অবশ্যই সঠিক বানানে লিখতে হবে সরল অর্থসহ।# ‘দেব-দেবী ও পূজা’ অধ্যায়টি ভালোভাবে পড়বে এবং এ-সংক্রান্ত উত্তর দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, যেন বর্ণনা ভুল না হয়।