বিরাম চিহ্ন বসাও অংশ-৯প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ে নতুন কাঠামো অনুযায়ী ৬নং প্রশ্নটি থাকবে প্রদত্ত অনুচ্ছেদটিতে বিরামচিহ্ন বসাও। নম্বর থাকবে ৫। ২৯.এই শহীদদের রক্তে ভিজে আছে বাংলাদেশের মাটি যেমন তাঁদের জন্য ভিজে আছে স্বজনদের চোখ দেশের জন্য যাঁরা প্রাণ দিলেন তাঁরা এ দেশের শ্রেষ্ঠ সন্তান তাঁরা আমাদের অতি আপনজন পরমাত্মীয় তাঁদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি আমরা তাঁদের ভুলব না উত্তর: এই শহীদদের রক্তে ভিজে আছে বাংলাদেশের মাটি। যেমন তাঁদের জন্য ভিজে আছে স্বজনদের চোখ। দেশের জন্য যাঁরা প্রাণ দিলেন, তাঁরা এ দেশের শ্রেষ্ঠ সন্তান, তাঁরা আমাদের অতি আপনজন, পরমাত্মীয়। তাঁদের প্রাণের বিনিময়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা পেয়েছি। আমরা তাঁদের ভুলব না। ৩০.ছোট্ট শিশুর আদুরে মুুুখ তার আধো আধো ভাষা সবার প্রিয় ছোট্ট শিশুর কথা তার অনাবিল অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো শিশুর খলখল হাসিকে কবি বলেছেন খলখলানি শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর শিশুর হাঁটাচলাও ভারি সুন্দর যেন গাছের পাতায় দোলা লাগার মতো আসলে ছোট্ট শিশুর সব কিছুই সুন্দর শিশু সবার আদরের উত্তর: ছোট্ট শিশুর আদুরে মুুুখ, তার আধো আধো ভাষা সবার প্রিয়। ছোট্ট শিশুর কথা, তার অনাবিল অবিরল শব্দগুচ্ছ যেন নদীর কলকল শব্দের মতো। শিশুর খলখল হাসিকে কবি বলেছেন খলখলানি। শিশুর রঙিন ঠোঁট যেন সাদা কলমি ফুলের মতোই সুন্দর। শিশুর হাঁটা চলাও ভারি সুন্দর, যেন গাছের পাতায় দোলা লাগার মতো। আসলে ছোট্ট শিশুর সব কিছুই সুন্দর। শিশু সবার আদরের। ৩১.সততার মূল্য অতুলনীয় সৎ মানুষকে সবাই ভালোবাসে সততার পুরস্কার পাওয়া যায় লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যা লোভী মানুষকে কেউ পছন্দ করে না কথায় বলে-লোভে পাপ পাপে মৃত্যুউত্তর: সততার মূল্য অতুলনীয়। সৎ মানুষকে সবাই ভালোবাসে। সততার পুরস্কার পাওয়া যায়। লোভ মানুষকে পতনের দিকে নিয়ে যায়। লোভী মানুষকে কেউ পছন্দ করে না। কথায় বলে-লোভে পাপ, পাপে মৃত্যু।৩২.বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এ দেশের মানুষের খাদ্যের যোগান দেন কৃষকেরা তাঁরা দিনরাত শ্রম দিয়ে, ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে ফসল ফলান তাঁদের এ কাজ কঠিন সাধনার কাজ কবি তাই তাঁদের বড় সাধক বলেছেন, মাটির ছেলে বলেছেনউত্তর: বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। এ দেশের মানুষের খাদ্যের যোগান দেন কৃষকেরা। তাঁরা দিনরাত শ্রম দিয়ে, ঝড়-বৃষ্টি-রোদ উপেক্ষা করে ফসল ফলান। তাঁদের এ কাজ কঠিন সাধনার কাজ। কবি তাই তাঁদের বড় সাধক বলেছেন, মাটির ছেলে বলেছেন।৩৩.১৮২২ সাল তিতুমীরের বয়স তখন চল্লিশ তিনি হজ করতে গেলেন মক্কায় সেখানে পরিচয় হলো ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে তিনি ছিলেন সংগ্রামী পুরুষ ধর্মপ্রাণ তিতুমীর তাঁর শিষ্য হলেন দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত হতে কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে তাঁর ওপর অত্যাচার শুরু হলোউত্তর: ১৮২২ সাল। তিতুমীরের বয়স তখন চল্লিশ। তিনি হজ করতে গেলেন মক্কায়। সেখানে পরিচয় হলো ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব হজরত শাহ সৈয়দ আহমদ বেরলভির সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ, ধর্মপ্রাণ। তিতুমীর তাঁর শিষ্য হলেন। দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দিলেন। ডাক দিলেন ইংরেজদের বিরুদ্ধে লড়তে, নীলকরদের রুখতে আর নিজেদের সংগঠিত হতে। কিন্তু প্রথম বাধা পেলেন জমিদারদের কাছ থেকে। তাঁর ওপর অত্যাচার শুরু হলো।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল