শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের নির্বাচিত পাঠ্যসূচি থেকে শুদ্ধ/অশুদ্ধ নির্ণয় করব। অধ্যায়-৩১। পরিবারের কেউ অসুস্থ হলে সবাই মিলে কান্নাকাটি করব। —অ২। শ্রেণীকক্ষ বা বিদ্যালয়ের দেয়ালে কোনো কিছু লেখা উচিত নয়। —শু৩। সামাজিক মূল্যবোধ সমাজের মানুষের মধ্যে গভীর বন্ধন তৈরি করে। —শু৪। আমরা ন্যায় কাজকে বর্জন এবং অন্যায় কাজকে সমর্থন করব। —অ৫। সত্যবাদিতা, ন্যায়বোধ ইত্যাদি সামাজিক মূল্যবোধের অন্তর্গত। —শু৬। বিদ্যালয়ের শিক্ষা লাভ করলে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। —শু৭। সময়ের কাজ সময়ে করাকে সদাচরণ বলে। —অ৮। প্রতিদিনের পাঠ প্রতিদিন শিখলে পরীক্ষার সময় রাত জেগে পড়তে হয় না।—শু ৯। সময়ের কাজ সময়ে করলে জীবনে সাফল্য আসে। —শু১০। শিক্ষকেরা শাসন করলে আমরা তাদের কথা শুনব না। —অ১১। সামাজিক মূল্যবোধ মানুষের মধ্যে ঐক্য গড়ে তোলে। —শুঅধ্যায়-৪১। এডিস মশা ডেঙ্গু রোগ ছড়ায়।—শু২। শরীর সুস্থ ও সবল রাখার জন্য আমরা শুয়ে-বসে অলস সময় কাটাব।—অ৩। যেসব কাজে শারীরিক শ্রম দরকার সেসব কাজকে অবজ্ঞা করব।—অ৪। বিদ্যালয় অপরিষ্কার থাকলে মন ভালো থাকে।—অ৫। আমাদের দেশের রপ্তানি আয়ের একটি বড় অংশ আসে কৃষি খাত থেকে।—অ৬। দেশের উন্নতিতে শ্রমজীবী মানুষের কায়িক শ্রমের এক বিশাল ভূমিকা রয়েছে।—শু# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল