সপ্তম শ্রেণির পড়াশোনা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা ১ম পত্র বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

২৩. পরিবারের অন্তর্গত ব্যক্তিসমূহের সমষ্টিগত ইচ্ছার প্রতিচ্ছায়া থাকে কোন লাইব্রেরিতে?
ক. ব্যক্তিগত লাইব্রেরিতে খ. পারিবারিক লাইব্রেরিতে
গ. সামাজিক লাইব্রেরিতে ঘ. সাধারণ লাইব্রেরিতে
২৪. ‘লাইব্রেরি’ প্রবন্ধে ‘স্বেচ্ছাচারী সম্রাট’ কী অর্থে ব্যবহূত হয়েছে?
ক. আপন ইচ্ছানুযায়ী আচরণকারী
খ. আপন ইচ্ছানুযায়ী রাজ্য পরিচালনাকারী
গ. রুচি ও পছন্দ অনুযায়ী বই সংগ্রহকারী
ঘ. সব বিষয়ে পাণ্ডিত্যের অধিকারী
২৫. বড় বড় সাহিত্যিক বা কবির জীবনী আলোচনা করলে দেখা যায়, বাল্যে তাঁরা সাহিত্যসাধনার প্রেরণা লাভ করেছেন—
i. পিতার লাইব্রেরি থেকে
ii. পারিবারিক লাইব্রেরি থেকে
iii. সামাজিক লাইব্রেরি থেকে
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৬. লাইব্রেরি আমাদের ডাল-ভাতের ব্যবস্থা করতে না পারলেও সভ্যতার আদর্শ অক্ষুণ্ন রেখে আমাদের কী করে তুলতে পারে?
ক. আলোকভিসারী খ. সাহিত্যসাধক
গ. সর্ববিদ্যা-বিশারদ ঘ. নামকরা লেখক
২৭. লাইব্রেরি কিসের সহায়তা করে?
ক. মূর্খতার খ. ক্ষতির গ. ধ্বংসের ঘ. জ্ঞানের
২৮. সাহিত্য, শিল্প, ধর্ম প্রভৃতি কল্যাণপ্রদ দিক জাতীয় জীবনের কোন ধারার অন্তর্গত?
ক. স্বার্থরক্ষা খ. আত্মপ্রকাশ
গ. স্বার্থপ্রসার ঘ. রাষ্ট্রীয় কর্মকাণ্ড
২৯. যুদ্ধ-বিগ্রহ, মামলা-ফ্যাসাদ প্রভৃতি কদর্য দিক রয়েছে জাতীয় জীবনের কোন ধারার মধ্যে?
ক. আত্মপ্রকাশ খ. পরমার্থ বৃদ্ধি
গ. আত্মরক্ষা ঘ. মননচর্চা
৩০. জাতীয় জীবনধারার ধারা কোন দুটি?
ক. আত্মপ্রকাশ ও পরামর্শ বৃদ্ধি
খ. আত্মরক্ষা ও আত্মপ্রকাশ
গ. আত্মরক্ষা ও স্বার্থ প্রসার
ঘ. আত্মপ্রকাশ ও স্বার্থ বৃদ্ধি
৩১. জাতীয় জীবন কয়টি ধারায় বিভক্ত।
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
৩২. জাতীয় জীবনধারাকে লেখক কিসের সঙ্গে তুলনা করেছেন?
ক. পদ্মা-মেঘনার খ. মেঘনা-যমুনার
গ. পদ্মা-গঙ্গার ঘ. গঙ্গা-যমুনার
৩৩. পাঠাগার কিসের সংগ্রহশালা?
ক. বইয়ের খ. জ্ঞানের গ. তথ্যের ঘ. শিক্ষার্থীর
৩৪. পুস্তকের ব্যাপারে কোন নীতি আবশ্যক?
ক. ধর্মীয় নীতি খ. সমবায় নীতি
গ. ব্যবসায়িক নীতি ঘ. প্রাতিষ্ঠানিক আদর্শ
৩৫. বই কিসের বাহন?
ক. জ্ঞানের খ. শিক্ষার গ. দীক্ষার ঘ. মন্ত্রের
৩৬. পুস্তক অধ্যয়ন ছাড়া কিসের জাগরণ সম্ভব নয়?
ক. বুদ্ধির খ. খেলাধুলার
গ. মনুষ্যত্বের ঘ. অর্থনৈতিক
৩৭. কোনটি আমাদের আলোকভিসারী করে তুলতে পারে?
ক. বই খ. বিদ্যালয় গ. লাইব্রেরি ঘ. প্রেক্ষাগৃহ
৩৮. লাইব্রেরি জাতির মানদণ্ড—এ কথা বলা হয়েছে কেন?
ক. এখানে বই আছে বলে
খ. বিভিন্ন কালের বই আছে বলে
গ. এটা বুদ্ধির জাগরণ
ঘ. সৌন্দর্য বৃদ্ধি করে বলে
৩৯. লাইব্রেরি জাতির কিসের মানদণ্ড?
ক. সভ্যতা ও সুখের খ. সম্পদ ও উন্নতির
গ. সভ্যতা ও উন্নতির
ঘ. সুখ ও সমৃদ্ধির
৪০. উন্নত জাতি গঠনে প্রয়োজন—
i. মানসিক সাধনা
ii. আত্মিক সাধনা
iii. তান্ত্রিক সাধন
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪১. ব্যক্তিগত লাইব্রেরির বৈশিষ্ট্য হলো—
i. ব্যক্তিমনের খেয়ালমতো গড়ে ওঠে
ii. ব্যক্তিমনের প্রতিবিম্ব
iii. স্বাধীন ও স্বতন্ত্র
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২. লাইব্রেরি সৃষ্টির উদ্দেশ্য হলো—
i. সব ধরনের জ্ঞানের একত্রে সমাবেশ ঘটানো
ii. জ্ঞানচর্চার প্রসার সাধন
iii. মানুষের অর্জিত জ্ঞান সঞ্চিত রাখা
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৩. একটি গ্রন্থাগার হলো—
i. জাতীয় সম্পদ
ii. সামাজিক সম্পদ
iii. রাজনৈতিক সম্পদ
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. জীবনে শ্রী ফোটাতে হলে প্রয়োজন—
i. শিল্প-সাহিত্যের প্রসারতা
ii. অর্থনৈতিক সমৃদ্ধিসাধন
iii. আত্মিক ও মানসিক উন্নতিসাধন
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সঠিক উত্তর: বাংলা ১ম পত্র
২৩. খ ২৪. গ ২৫. ক ২৬. ক ২৭. ঘ ২৮. খ ২৯. গ ৩০. খ ৩১. ক ৩২. ঘ ৩৩. ক ৩৪. খ ৩৫. ক ৩৬. ক ৩৭. গ ৩৮. গ ৩৯. গ ৪০. ক ৪১. ঘ ৪২. ঘ ৪৩. ক ৪৪.খ
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা