সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার সকাল থেকে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. মোজাফফর হোসেন। ক্রীড়া ও সংস্কৃতির ১৬টি বিষয়ে প্রায় সাড়ে ৮০০ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শহরের রাজপুর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ে প্রতিযোগিতা চলবে বৃহস্পতিবার পর্যন্ত।