জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন অংশ-১প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, প্রশ্নপত্র পর্যবেক্ষণ করে দেখা গেছে কম্পিউটার শিক্ষা পাঠ্যবই থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নের উত্তর লিখতে হয়। গতকালের ধারাবাহিকতায় আজ কম্পিউটার শিক্ষা বইয়ের গুরুত্বপূর্ণ জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন দেওয়া হলো।অধ্যায়-১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: জেবিসের মতে, শিল্পোদ্যোক্তা কী?উত্তর: একজন অর্থনৈতিক প্রতিনিধি।প্রশ্ন: উদ্যোক্তার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য কী?উত্তর: স্বাধীনতা।প্রশ্ন: উদ্যোক্তা কে?উত্তর: যিনি শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।প্রশ্ন: উদ্যোগ বিষয়টি সর্বপ্রথম কে প্রচলন করেন?উত্তর: রিচার্ড ক্যানটিলন।প্রশ্ন: সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কীভাবে?উত্তর: বিচার-বিশ্লেষণের মাধ্যমে।প্রশ্ন: উদ্যোক্তাদের চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী? উত্তর: সাফল্য অর্জনে তীব্র আকাঙ্ক্ষা।প্রশ্ন: ‘উদ্যোক্তা এমন একজন ব্যক্তি যিনি তার সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি দ্বারা কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন ও উন্নয়নে গতিশীলতা সঞ্চার করেন’ -এ মন্তব্যটি কে করেন?উত্তর: জোসেফ এ সুমপিটার।প্রশ্ন: শিল্পোদ্যোগ বা ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝায়?উত্তর: লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে শিল্প প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাওয়া।প্রশ্ন: কারা শিল্পোদ্যোগের নবদিগন্ত উন্মোচন করেন?উত্তর: উদ্যোক্তা।প্রশ্ন: ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজে হাত দেওয়াকে কী বলে? উত্তর: উদ্যোগ।প্রশ্ন: উদ্যোক্তার অর্থনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে কী রয়েছে?উত্তর: পেশাগত অভিজ্ঞতা।প্রশ্ন: ‘উদ্যোক্তা হচ্ছেন একজন প্রতিনিধি’—এটি কার উক্তি?উত্তর: রিচার্ড ক্যানটিলনের।প্রশ্ন: উদ্যোক্তার সামাজিক বৈশিষ্ট্য কী? উত্তর: নেতৃত্ব।প্রশ্ন: পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার কী?উত্তর: একটি বড় বৈশিষ্ট্য/একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।প্রশ্ন: উদ্যোক্তা সৃষ্টি বা উদ্যোক্তা সৃষ্টির গতি বৃদ্ধি করা যায় কীভাবে?উত্তর: শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে।প্রশ্ন: আবিষ্কৃত জিনিস বা ধারণাকে কাজে প্রয়োগ করে থাকেন যিনি, তাকে কী বলা হয়? উত্তর: উদ্ভাবনকারী।প্রশ্ন: একজন সফল উদ্যোক্তা কী ধরনের গুণের অধিকারী? উত্তর: গতিশীল নেতৃত্ব।প্রশ্ন: সফল উদ্যোক্তারা কোন শক্তিবলে উ ৎ পাদন প্রক্রিয়ায় নতুন কৌশল গ্রহণ এবং তা ব্যবহার করেন?উত্তর: উদ্ভাবনী শক্তি ।প্রশ্ন: ‘শিল্প উদ্যোক্তা একজন অর্থনৈতিক প্রতিনিধি’ এটি কার কথা? উত্তর: জে বি সে।প্রশ্ন: সফল উদ্যোক্তা প্রতিষ্ঠানের কোন সম্পদ পূর্ণ ব্যবহার করতে সক্ষমতার পরিচয় দেন?উত্তর: বস্তুগত ও জনসম্পদ।প্রশ্ন: ‘উদ্যোগ’ বিষয়টি ক্যানটিলন সর্বপ্রথম কোন শাস্ত্রে প্রয়োগ করেন? উত্তর: অর্থনীতিতে।প্রশ্ন: যিনি শিল্পের ঝুঁকিপূর্ণ মূলধন পরিচালনা করেন এবং সিদ্ধান্ত গ্রহণের ঝুঁকি নেন তাকে কী বলে?উত্তর: শিল্পোদ্যোক্তা।প্রশ্ন: ক্যানটিলন -এর দেওয়া উদ্যোক্তার সংজ্ঞটি কী?উত্তর: ক্যানটিলন-এর উদ্যোক্তার সংজ্ঞা: ‘উদ্যোক্তা হচ্ছেন একজন প্রতিনিধি, যিনি পণ্য উ ৎ পাদনের লক্ষ্যে নির্দিষ্ট মূল্যে উপকরণসমূহ সংগ্রহ করেন এবং সেগুলো সমন্বয়ের মাধ্যমে পণ্য প্রস্তুত করেন, যার বিক্রয়মূল্য অনিশ্চিত।’প্রশ্ন: জোসেফ এ সুমপিটার প্রদত্ত উদ্যোক্তার সংজ্ঞা দাও। উত্তর: জোসেফ এ সুমপিটার-এর প্রদত্ত উদ্যোক্তার সংজ্ঞাটি হলো: ‘উদ্যোক্তা এমন একজন ব্যক্তি, যিনি তার সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি দিয়ে কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন এবং উন্নয়নে গতিশীলতার সঞ্চার করেন।’প্রশ্ন: কে ঝুঁকিপূর্ণ মূলধন পরিচালনা করেন?উত্তর: উদ্যোক্তা ঝুঁকিপূর্ণ মূলধন পরিচালনা করেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল