সব প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, এবার পরীক্ষার শুরুতেই থাকবে বহুনির্বাচনি অংশ, পরে হবে সৃজনশীল অংশ। তোমরা পরীক্ষা শুরুর অন্তত ২০ মিনিট আগে পরীক্ষাকক্ষে পৌঁছাতে চেষ্টা করবে। কেননা, অনেক সময় সড়কে যানজট হয়ে থাকে। তখন তাড়াহুড়ো করে পরীক্ষার হলে প্রবেশ করলে শুরুতেই নার্ভাস হয়ে যেতে পারো। এতে ভালোভাবে উত্তর দিতে পারবে না। মাথা ঠান্ডা রেখে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। পরীক্ষাকক্ষে কথা না বলে নিজের প্রশ্নের উত্তর দেবে। পরীক্ষায় আসা সব প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবে। সৃজনশীল অংশে নিজের চিন্তা ও দক্ষতা প্রকাশের সুযোগ আছে। পরীক্ষার উত্তরপত্র পরিচ্ছন্ন রাখবে। অন্তত ১০ মিনিট আগে পরীক্ষার খাতায় উত্তর লেখা শেষ করে রিভিশন দেবে। পরীক্ষার আগে সময়সূচি ঠিকভাবে দেখে নেবে।

 হাসমত জাহান

প্রধান শিক্ষক

ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম