সব বর্ষের ডিগ্রি পরীক্ষা শুরু হবে ২০ অক্টোবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব বর্ষের ২০১০ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা ২০ অক্টোবর থেকে শুরু হবে। সারা দেশে ৬০৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় প্রায় চার লাখ ২৭ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, পরীক্ষার বিস্তারিত সময়সূচি শিগগিরই সংশ্লিষ্ট কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।