সব বিষয়ে সমান গুরুত্ব দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 নিয়মিত পড়াশোনা করবে এবং প্রতিটি বিষয় ভালো করে রিভিশন দেবে। ঠিকমতো রিভিশন দিলে কোনো দুর্বলতা থাকলে তা কমে যাবে। মনে রাখবে, প্রশ্নের উত্তর যেন প্রাসঙ্গিক হয়। প্রতিটি বিষয়ে প্রস্তুতি সমানভাবে নিতে হবে। সমানভাবে গুরুত্ব না দেওয়ার কারণে অনেক সময় কোনো কোনো বিষয়ে নম্বর কমে যায়, যা জিপিএর মান কমিয়ে ফেলতে পারে। অবশ্যই সেদিকে খেয়াল রাখবে।বাকি যে কয়টা দিন হাতে পাবে মনোযোগ দিয়েপড়বে।পড়ার ফাঁকে ফাঁকে কোনো প্রশ্নের উত্তর লিখে হাতের লেখার অনুশীলনটা ঠিক রাখবে।