সব বিষয়ে সমান গুরুত্ব দেবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকাছোট ছোট বিষয়গুলোই অনেক সময় বড় বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। যেমন: সেট কোড লিখতে ভুল করা ও অবজেকটিভের উত্তর ভালো জানা সত্ত্বেও নার্ভাসনেসের কারণেও অনেকে ভুল করে ফেলে। এ জন্য পরীক্ষায় অনেকে অকৃতকার্যও হয়ে থাকে। এসব ভুল খুবই বেদনাদায়ক। অনেকেই আবার অতিরিক্ত সেট নিয়ে প্রশ্নোত্তর লিখতে ব্যস্ত থাকে যে অতিরিক্ত সেটে নম্বর লিখতে ভুলে যায়। এ জন্য এসব বিষয় মাথায় রাখতে হবে। পাশাপাশি পরীক্ষার হলে সময়মতো যাওয়াসহ পরীক্ষার প্রয়োজনীয় সবকিছু, যেমন—কলম, জ্যামিতি বক্স, বিশেষ করে প্রবেশপত্রসহ প্রয়োজনীয় সবকিছু উচিত পরীক্ষার আগে ও পরে চোখের সামনে রাখা। সব বিষয়েই সমান গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিতে হবে।