সবজান্তা সমীপেষু
স্ক্রু ড্রাইভার হয়, স্ক্রু হেলপার হয় না কেন?
ফাইয়াজ বিন মোর্শেদ, পলাশপাড়া, চুয়াডাঙ্গা
ড্রাইভারের জায়গা দখল করার ভয়ে হেলপার রাখা হয় না।
আমরা ঘরে দরজা লাগাই কেন?
পুষ্পিতা রায়, সেনপাড়া, রংপুর
চোরেরা যাতে সিঁধ কেটে ঘরে ঢুকতে পারে।
মারবেল পাকে না কেন?
আশরাফুল ইসলাম, সরকারি বাংলা কলেজ, ঢাকা
কার্বাইড মেশালে পেকে যাবে।
রেললাইন ছাড়া ট্রেন চলতে পারে না কেন?
নাবিল
মিরপুর, ঢাকা
ট্রেন সব সময় লাইনে আছে, তা না হলে সাধারণ রাস্তায় নেমে যানজটে পড়ত।
মোগল আমল, ব্রিটিশ আমল গেছে; এখন কিসের আমল?
ফাহাভ তানিজী
লালবাগ, ঢাকা
ডিজি-টাল আমল।
‘কত যে তোমাকে বেসেছি ভালো/ সে কথা তুমি যদি জানতে!’—কথাটি জানলে কী হতো?
মাহদী হাসান
শেরপুর সরকারি কলেজ, শেরপুর
গালে ফিঙ্গারপ্রিন্ট বসার সমূহ সম্ভাবনা থাকত।
বাজেট কী?
মাহফুজুর রহমান খান
মেলান্দহ, জামালপুর
বাজে চেহারার ‘ট’ বর্ণ।
সেরা প্রশ্ন
মাছে-ভাতে বাঙালির বদলে দুধে-ভাতে বাঙালি হলাম না কেন?
নাজমুল ইসলাম
ধুনট, বগুড়া
দুধে-ভাতে বাঙালি হলে আমরা বেশি সুখী হতাম,
বেশি সুখে থাকলে আবার রাত-দিন ভূতের কিল খেতে হতো।
অভিনন্দন নাজমুল, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।
পোস্টকার্ডের ওপর লিখুন: সবজান্তা সমীপেষু, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।