সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিয়াল পণ্ডিত আসলে কোন বিষয় পড়ান?

করুণাময় চক্রবর্তী, জজকোর্ট, হবিগঞ্জ

l সহজ গুগলপাঠ।

চকচক করলেই সোনা হয় না, তবে কী হয়?

ইমতিয়াজ আহমেদ, পীরগঞ্জ, রংপুর

l টাকও হয়।

ফ্যানের পাখা উল্টো দিকে ঘুরলে কী হতো?

দেলোয়ার হোসেন, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

l ফ্যানের মাথা ঘুরত।

প্রশ্ন ফাঁস আমাদের দেশের কোন ঐতিহ্যের মধ্যে পড়ে?

আবু তাহের মিয়া, কারমাইকেল কলেজ, রংপুর

l সহজ-সরল জীবনযাপনের ঐতিহ্য, যেখানে এ প্লাস পাওয়াও সহজ।

চিন্তামুক্ত হব কীভাবে?

তমাল, আফতাবগঞ্জ, দিনাজপুর

l ফেসবুকে ঢোকা বন্ধ করে দিন।

 সবচেয়ে বড় চোর কে?

নাঈম সরকার, কৈডালা, নাটোর

l চোরের প্রেমিকা। কারণ, তিনি চোরের মনটাই চুরি করে বসে আছেন।

সেরা প্রশ্ন

গাধা ঘোলা করে জল খায় কেন?

সিজা আকন্দ

বুজর্গধামা, বগুড়া

l জলে যাতে নিজের গাধামার্কা চেহারাটা না দেখতে হয়, এ জন্য।

​অভিনন্দন সিজা, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু

রস+আলো প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা–১২১৫।