সবজান্তা সমীপেষু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের জন্য বিল দেওয়ার পরও ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জসহ মিটার ভাড়াও দিতে হয় কেন?

মো. মোকাদ্দেস হোসাইন

গ্রামপাঙ্গাশী, সিরাজগঞ্জ

*বিদ্যুৎ বিল একা একা যেতে গিয়ে যাতে ছিনতাই হয়ে না যায়, এ কারণে।

রক্ষক যখন ভক্ষক তখন কী করা যায়?

মোহাম্মদ সাঈদ

যাত্রাবাড়ী, ঢাকা

*রিভার্স প্রক্রিয়ায় ভক্ষককে রক্ষক বানিয়ে দেওয়া।

বর্তমানে বিরোধী দলের কাজ কী?

মাহফুজুর রহমান খান

চিনিতোলা, জামালপুর

*‘আমরাই দেশের আসল বিরোধী দল’—এটা প্রমাণের

চেষ্টা করা।

রাগের মাত্রা টের পাব কীভাবে?

ইমতিয়াজ আহমেদ

পীরগঞ্জ, রংপুর

*রাগ করার পর আছড়ে ভেঙে ফেলা নিজের জিনিসটির দাম দেখলেই বুঝে যাবেন।

সব শেষ হয়ে যাওয়ার পরও কী থাকে?

মো. আবু তাহের মিয়া

কারমাইকেল কলেজ, রংপুর

*আফসোস না হয় উদ্‌যাপন।

সেরা প্রশ্ন

ঢাকা শহরে গাড়ি হাঁটে,

কিন্তু মানুষ দৌড়ায় কেন?

মেনহাজুল ইসলাম

মুন্সিপাড়া, দিনাজপুর

*ট্রাফিক সিগন্যাল থেকে বাঁচার জন্য।

​অভিনন্দন মাসুম, আপনি পাচ্ছেন ১০০ টাকার মুঠোফোন রিচার্জ।

পোস্টকার্ডের ওপর লিখুন

সবজান্তা সমীপেষু, রস+আলো প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।