সমকোণের পরিমাপ ৯০ ডিগ্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষেপে উত্তর  অংশ-১২প্রিয় শিক্ষার্থী, গণিতে নতুন সিলেবাস অনুযায়ী ২ নং প্রশ্ন থাকবে সংক্ষেপে উত্তর দাও এর ওপর। প্রশ্ন থাকবে ১০টি, নম্বর থাকবে ১ করে। সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন: ক্যালকুলেটর কীভাবে বন্ধ করতে হয়?উত্তর: ক্যালকুলেটর ব্যবহার শেষ হলে OFF টিপ দিয়ে ক্যালকুলেটর বন্ধ করতে হয়।প্রশ্ন: বাংলাদেশের মোট আয়তন কত?উত্তর: বাংলাদেশের মোট আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার।প্রশ্ন: ২০০১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা কত ছিল?উত্তর: ২০০১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের লোকসংখ্যা ছিল প্রায় ১২ কোটি ৩৯ লাখ।প্রশ্ন: আদমশুমারির মাধ্যমে কী করা হয়?উত্তর: আদমশুমারির মাধ্যমে দেশের লোক গণনা করা হয় এবং অন্যান্য প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করা হয়।প্রশ্ন: আদমশুমারি কত বছর পরপর হয়ে থাকে?উত্তর: আদমশুমারি ১০ বছর পরপর হয়ে থাকে।প্রশ্ন: ১৯৯১ সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত ছিল?উত্তর: ১১ কোটি ১৪ লাখ বা ১১.১৪ কোটি।প্রশ্ন: আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কোন স্থানে রয়েছে।উত্তর: আয়তনের দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে নব্বইতম স্থানে রয়েছে।প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে কোন স্থানে রয়েছে?উত্তর: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ পৃথিবীতে নবম স্থানে রয়েছে?প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব বলতে কী বোঝ?উত্তর: কোনো এলাকায় গড়ে প্রতি বর্গকিলোমিটারে যত লোক বাস করে, সে সংখ্যাকে বলা হয় ওই এলাকার জনসংখ্যার ঘনত্ব।প্রশ্ন: জনসংখ্যার ঘনত্বের দিক দিয়ে বাংলাদেশের জেলাগুলোর মধ্যে প্রথম কোনটি?উত্তর: ঢাকা।প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম কোন জেলায়?উত্তর: বান্দরবান।প্রশ্ন: কোনো দেশে গড়ে প্রতি বর্গকিলোমিটারে যত লোক বাস করে, সে সংখ্যাকে কী বলে?উত্তর: জনসংখ্যার ঘনত্ব বলে।প্রশ্ন: জনসংখ্যার ঘনত্ব কীভাবে নির্ণয় করা যায়?উত্তর: মোট লোকসংখ্যাকে মোট আয়তন দিয়ে ভাগ করে জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করা যায়।প্রশ্ন: কোন জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি?উত্তর: ঢাকা জেলায় জনসংখ্যা সবচেয়ে বেশি।প্রশ্ন: চাঁদার সাহায্যে কী করা যায়?উত্তর: চাঁদার সাহায্যে ডিগ্রি এককে কোণ পরিমাপ করা যায়।প্রশ্ন: যে কোণ এক সমকোণের চেয়ে ছোট তাকে কোন ধরনের কোণ বলে।উত্তর: সূক্ষ্মকোণ।প্রশ্ন: যে কোণ এক সমকোণের চেয়ে বড় তাকে কী বলে?উত্তর: স্থূলকোণ।প্রশ্ন: সমকোণের পরিমাপ কত?উত্তর: ৯০°।প্রশ্ন: দুটি পরস্পর পূরক কোণকে সন্নিহিত কোণ হিসেবে আঁকলে কী তৈরি হয়?উত্তর: দুটি পরস্পর পূরক কোণকে সন্নিহিত কোণ হিসেবে আঁকলে একটি সমকোণ তৈরি হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল