সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা শূন্যস্থান পূরণ  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে শূন্যস্থানগুলো পড়বে।# শূন্যস্থান পূরণ করো। অধ্যায়-৯ প্রশ্ন: অতিথি পাখি — ও — করা আইনত নিষিদ্ধ।উত্তর: অতিথি পাখি ধরা ও শিকার করা আইনত নিষিদ্ধ।প্রশ্ন: — পরিমাণ দিন দিন কমে যাচ্ছে।উত্তর: প্রাকৃতিক সম্পদের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে।প্রশ্ন: পাহাড় কাটা ও জলাভূমি ভরাট করা — কাজ।উত্তর: পাহাড় কাটা ও জলাভূমি ভরাট করা বেআইনি কাজ।প্রশ্ন: — সার, কীটনাশক, যানবাহন ব্যবহার করব।উত্তর: পরিবেশবান্ধব সার, কীটনাশক, যানবাহন ব্যবহার করব।প্রশ্ন: দেশ থেকে — যাচ্ছে বিভিন্ন প্রাণী।উত্তর: দেশ থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রাণী।অধ্যায়-১০প্রশ্ন: বাংলাদেশের আয়তনের তুলনায় — অনেক বেশি।উত্তর: বাংলাদেশের আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি।প্রশ্ন: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে — ।উত্তর: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে নবম।প্রশ্ন: শিক্ষিত জনসংখ্যা দেশের —।উত্তর: শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ।প্রশ্ন: জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে — বাড়ে।উত্তর: জন্মহার মৃত্যুহারের চেয়ে বেশি হলে জনসংখ্যা বাড়ে।প্রশ্ন: বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক — ।উত্তর: বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী।প্রশ্ন: বাংলাদেশের লোকেরা — বেশি পছন্দ করে।উত্তর: বাংলাদেশের লোকেরা পুত্রসন্তান বেশি পছন্দ করে।প্রশ্ন: অতিরিক্ত যানবাহনের কারণে — দূষিত হচ্ছে।উত্তর: অতিরিক্ত যানবাহনের কারণে পরিবেশ দূষিত হচ্ছে।প্রশ্ন: বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম — ।উত্তর: বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৮।প্রশ্ন: বাংলাদেশে প্রতিবছরে শতকরা — জন করে লোক বাড়ছে।উত্তর: বাংলাদেশে প্রতিবছরে শতকরা ১.৫৪ জন করে লোক বাড়ছে।প্রশ্ন: মৌলিক চাহিদা পূরণ হলে — মান বাড়ে।উত্তর: মৌলিক চাহিদা পূরণ হলে জীবনযাত্রার মান বাড়ে।প্রশ্ন: খাদ্যের ওপর — বৃদ্ধির সরাসরি প্রভাব রয়েছে।উত্তর: খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির সরাসরি প্রভাব রয়েছে।প্রশ্ন: দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি — ।উত্তর: দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি নিরক্ষর।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল