সমাজ
শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা শূন্যস্থান পূরণ অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে শূন্যস্থানগুলো পড়বে।# শূন্যস্থান পূরণ করো।অধ্যায়-১২প্রশ্ন: হোসেন শাহ ছিলেন — ।উত্তর: হোসেন শাহ ছিলেন প্রজাদরদি।প্রশ্ন: হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের — বলা হয়।উত্তর: হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয়।প্রশ্ন: শেরশাহ — রোড তৈরি করেন।উত্তর: শেরশাহ গ্রান্ড ট্রাংক রোড তৈরি করেন।প্রশ্ন: শায়েস্তা খান — সালে চট্টগ্রাম দখল করেন।উত্তর: শায়েস্তা খান ১৬৬৬ সালে চট্টগ্রাম দখল করেন।প্রশ্ন: সংস্কৃত আর পালির চর্চা হতো — ও — ।উত্তর: সংস্কৃত আর পালির চর্চা হতো পাঠশালা ও টোলে।প্রশ্ন: সম্রাট আকবরের — সরকারি কাজে — চালু করেন।উত্তর: সম্রাট আকবরের রাজস্বমন্ত্রী টোডরমল সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন।প্রশ্ন: পৃথিবীর শ্রেষ্ঠ — তৈরি হতো বাংলায়।উত্তর: পৃথিবীর শ্রেষ্ঠ কার্পাস তুলা তৈরি হতো বাংলায়।প্রশ্ন: বৈষ্ণব ধর্ম প্রচার করেন — ।উত্তর: বৈষ্ণব ধর্ম প্রচার করেন শ্রীচৈতন্য।প্রশ্ন: বারো ভূঁইয়াদের অন্যতম ছিলেন — ।উত্তর: বারো ভূঁইয়াদের অন্যতম ছিলেন ঈসা খাঁ।প্রশ্ন: সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন — ।উত্তর: সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন জাহাঙ্গীর।অধ্যায়-১৩প্রশ্ন: বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন সিরাজউদ্দৌলা — ।উত্তর: বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হন সিরাজউদ্দৌলা ১৭৫৬ সালে।প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন — ।উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা ছিলেন লর্ড ক্লাইভ।প্রশ্ন: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় — প্রথা চালু করেন।উত্তর: লর্ড কর্নওয়ালিস ১৭৯৩ সালে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করেন।প্রশ্ন: সিপাহি বিপ্লব হয় — সালে।উত্তর: সিপাহি বিপ্লব হয় ১৮৫৭ সালে।প্রশ্ন: ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয় — সালে।উত্তর: ইংরেজরা উপমহাদেশ ছাড়তে বাধ্য হয় ১৯৪৭ সালে।প্রশ্ন: ব্রাহ্ম ধর্মের প্রবর্তন করেন —।উত্তর: ব্রাহ্ম ধর্মের প্রবর্তন করেন রাজা রামমোহন রায়।প্রশ্ন: ১৮৫৯-৬০ সালে বাংলায় — হয়।উত্তর: ১৮৫৯-৬০ সালে বাংলায় নীল বিদ্রোহ হয়।প্রশ্ন: ১৯২৩ সালে — চুক্তি স্বাক্ষরিত হয়।উত্তর: ১৯২৩ সালে বেঙ্গল প্যাক্ট চুক্তি স্বাক্ষরিত হয়।প্রশ্ন: বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয় —।উত্তর: বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ হয় ১৭৭০ সালে (বাংলা ১১৭৬ সালে)।প্রশ্ন: দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার — মানুষ মারা যায়।উত্তর: দুর্ভিক্ষে বাংলার জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি মানুষ মারা যায়।প্রশ্ন: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা হন — ।উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তা হন লর্ড ক্লাইভ।প্রশ্ন: — বাংলার আধুনিক শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে।উত্তর: উনিশ শতকে বাংলার আধুনিক শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে।অধ্যায়-১৪প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দুসমাজে — প্রথা চালু করেন।উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দুসমাজে বিধবা বিবাহ প্রথা চালু করেন।প্রশ্ন: বাংলা গদ্যের জনক বলা হয় — ।উত্তর: বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।প্রশ্ন: বেগম রোকেয়া — জন্য কঠোর পরিশ্রম করেছেন।উত্তর: বেগম রোকেয়া নারীশিক্ষা প্রসারের জন্য কঠোর পরিশ্রম করেছেন।প্রশ্ন: — বলা হয় বেগম রোকেয়াকে।উত্তর: নারী জাগরণের অগ্রদূত বলা হয় বেগম রোকেয়াকে।প্রশ্ন: মেধা ও পান্ডিত্য দেখে শিক্ষকেরা ঈশ্বরচন্দ্রকে — উপাধি দেন।উত্তর: মেধা ও পান্ডিত্য দেখে শিক্ষকেরা ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেন।প্রশ্ন: বিধবা বিবাহ আইন পাস হয় — সালে।উত্তর: বিধবা বিবাহ আইন পাস হয় ১৮৫৬ সালে।প্রশ্ন: — বইটির লেখক বেগম রোকেয়া।উত্তর: সুলতানার স্বপ্ন বইটির লেখক বেগম রোকেয়া।প্রশ্ন: বেগম রোকেয়া মারা যান — ৯ ডিসেম্বর।উত্তর: বেগম রোকেয়া মারা যান ১৯৩২ সালের ৯ ডিসেম্বর।প্রশ্ন: — বাংলাদেশে দুর্ভিক্ষ হয়।উত্তর: ১২৭২ বাংলা সনে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়।প্রশ্ন: মাতৃভাষার মাধ্যমে লেখাপড়ার প্রচলন করেন — ।উত্তর: মাতৃভাষার মাধ্যমে লেখাপড়ার প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।অধ্যায়-১৫প্রশ্ন: পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় — ।উত্তর: পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হয় ১৯৪৭ সালে।প্রশ্ন: পাকিস্তানি সেনারা — মধ্যরাতে গণহত্যা শুরু করে।উত্তর: পাকিস্তানি সেনারা ২৫ মার্চের মধ্যরাতে গণহত্যা শুরু করে।প্রশ্ন: ১৯৭১ সালের ২৫ মার্চের রাতকে — বলা হয়।উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চের রাতকে কালরাত বলা হয়।প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে — ভাগ করা হয়।উত্তর: মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।প্রশ্ন: — ১৯৭১ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়।উত্তর: ভূটান ১৯৭১ সালের ৩ ডিসেম্বর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়।প্রশ্ন: বাংলাদেশের বিজয় দিবস পালন করা হয় প্রতিবছর — ।উত্তর: বাংলাদেশের বিজয় দিবস পালন করা হয় প্রতিবছর ১৬ ডিসেম্বর।প্রশ্ন: বীরত্বসূচক সবচেয়ে মর্যাদাসম্পন্ন উপাধি হলো —।উত্তর: বীরত্বসূচক সবচেয়ে মর্যাদাসম্পন্ন উপাধি হলো বীরশ্রেষ্ঠ।প্রশ্ন: শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় — ।উত্তর: শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় ১৪ ডিসেম্বর।প্রশ্ন: — সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়।উত্তর: ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল