সমাজ
প্রধান শিক্ষক (প্রা.)হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা অধ্যায়-১ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ‘এলাকার উন্নয়ন কর্মকাণ্ড’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থানপূরণ করো।ক) আমাদের বসবাসের এবং — স্থানকে বলা হয় নিজের এলাকা।উত্তর: আমাদের বসবাসের এবং আশপাশের স্থানকে বলা হয় নিজের এলাকা।খ) সুস্থ, — জীবন যাপনের জন্য নিজ এলাকার উন্নয়ন প্রয়োজন।উত্তর: সুস্থ, সুন্দর ও উন্নত জীবন যাপনের জন্য নিজ এলাকার উন্নয়ন প্রয়োজন।গ) এলাকার রাস্তাঘাট — দায়িত্ব আমাদের সবার।উত্তর: এলাকার রাস্তাঘাট উন্নয়ন ও সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার।ঘ) আমরা অনেক সময় — গাছ কাটি।উত্তর: আমরা অনেক সময় নির্বিচারে গাছ কাটি।ঙ) আমাদের দেশে রয়েছে — পানির অভাব।উত্তর: আমাদের দেশে রয়েছে নিরাপদ পানির আভাব।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) সব এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের ধরন এক। -অখ) আমরা রাস্তাঘাট অযথা কেটে নষ্ট করব না। -শুগ) এলাকার উন্নয়নের দায়িত্ব সরকারের একার। -অঘ) সুস্থ, সুন্দর জীবন যাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন। -শুঙ) আমাদের দেশে নিরাপদ পানির অভাব রয়েছে। -শুপ্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।ক) পরিবেশ সুন্দর রাখে গাছপালাখ) অক্সিজেন সরবরাহ করে কাব দল ও হলদে পাখির দলগ) হাত ও পায়ের তালুতে চর্মরোগ পরিবেশঘ) এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ সামাজিক বনায়নঙ) খাদ্য ও পুষ্টির জোগান দেয় ফল ও শাকসবজি আর্সেনিক দূষণউত্তর: ক) পরিবেশ সুন্দর রাখে সামাজিক বনায়নখ) অক্সিজেন সরবরাহ করে গাছপালাগ) হাত ও পায়ের তালুতে চর্মরোগ আর্সেনিক দূষণঘ) এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ কাব দল ও হলদে পাখির দল ঙ) খাদ্য ও পুষ্টির জোগান দেয় ফল ও শাকসবজিপ্রশ্ন: সঠিক উত্তর লেখো।১। আমাদের বসবাসের এবং আশপাশের স্থানকে কী বলা হয়?ক) জেলা খ) বিভাগ গ) মহুকুমা ঘ) নিজের এলাকাউত্তর: নিজের এলাকা।২। আমাদের নিজ এলাকার উন্নয়ন প্রয়োজন কেন?ক) সুস্থ-সুন্দর জীবন যাপনের জন্য খ) পরিবেশের উন্নয়নের জন্যগ) অর্থনৈতিক অবস্থার উন্নয়নের জন্য ঘ) ওপরের সবগুলোর জন্যউত্তর: সুস্থ-সুন্দর জীবন যাপনের জন্য।৩। এলাকার রাস্তাঘাট ভালো রাখতে হলে কোন কাজটি আমাদের করা উচিত নয়?ক) ম্যানহোলে ঢাকনা দেওয়া খ) রাস্তাঘাট মেরামত ও সংস্কার করাগ) পুল, সাঁকো, সেতুর যত্ন নেওয়া ঘ) রাস্তার ওপর স্তূপাকারে জিনিস রাখাউত্তর: রাস্তাঘাট মেরামত ও সংস্কার করা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল