সমাজ
অধ্যায়-১ এলাকার উন্নয়ন কর্মকাণ্ড প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ‘এলাকার উন্নয়ন কর্মকাণ্ড’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# সঠিক উত্তর লেখো।৪। এলাকার পরিবেশ উন্নয়নের জন্য কোনটি প্রয়োজন?ক) সামাজিক বনায়ন খ) বড় বড় ইমারত নির্মাণগ) খাল-বিল ভরাট করা ঘ) গাছ কেটে ঘরবাড়ি নির্মাণউত্তর: সামাজিক বনায়ন।৫। এলাকার উন্নয়নের দায়িত্ব কার?ক) ব্যক্তির খ) বড়দের গ) সরকারের ঘ) এলাকাবাসীরউত্তর: এলাকাবাসীর।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ক) তোমার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের নাম লেখো।উত্তর: আমার এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের নাম নিচে দেওয়া হলো—১. রাস্তাঘাট নির্মাণ, সংস্কার ও সংরক্ষণ।২. পুল, সাঁকো, সেতু, কালভার্ট নির্মাণ, সংস্কার ও সংরক্ষণ।৩. ধর্মীয় স্থান, সরকারি প্রতিষ্ঠান ও সম্পদ সংরক্ষণ।৪. গাছ লাগানো, পরিচর্যা ও সামাজিক বনায়ন।৫. এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।৬. ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে মশা নিধনের ব্যবস্থা করা।৭. নিরাপদ পানি পান সম্পর্কে সবাইকে সচেতন করা।৮. এলাকার পানি সরবরাহের উৎসের যত্ন নেওয়া।৯. খাল খননের ব্যবস্থা করে পানি নিষ্কাশন ও সংরক্ষণের ব্যবস্থা করা।১০. এলাকার শিক্ষার উন্নয়নের জন্য স্কুল প্রতিষ্ঠা করা এবং নিরক্ষরতা দূরীকরণ কার্যক্রম গ্রহণ করা।১১. এলাকার লোকজনকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করা বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করা ইত্যাদি।প্রশ্ন: খ) এলাকার রাস্তাঘাট ভালো না হলে কী অনুবিধা হতে পারে?উত্তর: এলাকার রাস্তাঘাট ভালো না হলে নিচের অসুবিধাগুলো হতে পারে।১. আমাদের চলাচলে বাধাগ্রস্ত হয়।২. মালামাল পরিবহনে অসুবিধা হয়।৩. ব্যবসা-বাণিজ্যের উন্নতি ব্যাহত হয়।প্রশ্ন: গ) এলাকার বৃক্ষরোপণ ও পরিচর্যা করা উচিত কেন?উত্তর: সুন্দর, সুস্থ জীবন যাপনের জন্য সুন্দর পরিবেশ প্রয়োজন। পরিবেশের অন্যতম উপাদান হচ্ছে গাছ। গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। আমাদের শ্বাস-প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন আমরা বৃক্ষ থেকে পেয়ে থাকি। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদান যেমন—খাদ্য, বস্ত্র, বাসস্থান বৃক্ষ থেকে আসে। অনেক প্রয়োজনীয় ওষুধ বৃক্ষ থেকে পাওয়া যায়। বৃক্ষ মাটির ক্ষয়রোধ করে। প্রচণ্ড গরমে গাছের ছায়ায় আমরা একটু শীতল পরশ পাই। প্রয়োজনীয় গাছপালার অভাবে তাপমাত্রা বেড়ে যায়। পরিবেশ বিজ্ঞানীদের মতে, নির্বিচারে গাছপালা কাটার ফলে আমাদের দেশে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে পরিবেশের বিপর্যয় দেখা দিতে পারে। অতিরিক্ত গাছ কাটার ফলে দেশের আবহাওয়া ও ভূ-প্রকৃতিতে মরুকরণ প্রক্রিয়া শুরু হতে পারে। বৃক্ষরোপণ ও পরিচর্যার গুরুত্ব অপরিসীম। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল