সমাজ
অধ্যায়-১ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ‘এলাকার উন্নয়ন কর্মকাণ্ড’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: এলাকাবাসীকে নিরাপদ পানি ব্যবহারে সচেতন করার প্রয়োজন কী?উত্তর: এলাকার লোকজনের স্বাস্থ্যকে নিরাপদ রাখতে হলে নিরাপদ পানি পান ও ব্যবহার করতে হবে। এ ব্যাপারে এলাকার সবাইকে সচেতন করা আমাদের দায়িত্ব। পানি ফুটিয়ে পান করলে তা জীবনের জন্য নিরাপদ। তাই এলাকার সবাইকে প্রয়োজনবোধে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেব। গভীর নলকূপের পানিও নিরাপদ। এ ছাড়া পানিকে দূষিত করে এমন সব কাজ থেকে আমরা বিরত থাকব ও এলাকাবাসীকে এ বিষয়ে সচেতন করব।প্রশ্ন: এলাকার উন্নয়নের জন্য আমাদের সবার দায়িত্ব কী?উত্তর: আমাদের বসবাসের এলাকাটি যদি উন্নত না হয়, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো যদি না থাকে অথবা খারাপ অবস্থায় থাকে, তাহলে আমাদের অনেক অসুবিধা হয়। তাই এলাকার উন্নয়নের জন্য আমাদের সবাইকে কিছু কিছু দায়িত্ব পালন করতে হবে।এলাকার উন্নয়নের জন্য আমাদের সবাইকে পালন করা উচিত এমন কিছু দায়িত্ব নিচে তুলে ধরা হলো—১. আমাদের চলাচলের রাস্তা যদি ভাঙা হয়, এতে যদি গর্ত থাকে তাহলে আমাদের সবার উচিত রাস্তা মেরামত করা এবং গর্ত ভরাট করা।২. আমাদের চলাচলের রাস্তায় যদি ম্যানহোলের ঢাকনা না থাকে, তবে আমাদের উচিত ঢাকনার ব্যবস্থা করা। তা না হলে মারাত্মক কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ৩. পুল, সাঁকো, সেতু, কালভার্ট ইত্যাদি নষ্ট থাকলে এগুলো ঠিক করার ব্যবস্থা নিতে হবে। ৪. গাছ লাগতে হবে, পরিচর্যা করতে হবে এবং সামাজিক বনায়নে আগ্রহী হতে হবে। ৫. পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ৬. নিরাপদ পানি পান ও ব্যবহার সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে।৭. খাল খনন করে পানি নিষ্কাশন ও সংরক্ষণের সুব্যবস্থা করতে হবে।৮. নিরক্ষরতা দূরীকরণের জন্য কার্যক্রম গ্রহণ করতে হবে।৯. বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ-পরবর্তী বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করতে হবে।প্রশ্ন: তোমার এলাকার কিছু লোকের হাত-পায়ের তালুতে চর্মরোগ দেখা যাচ্ছে—তোমার কী করা উচিত? সে সম্পর্কে লেখো।উত্তর: হাত ও পায়ের তালুতে এক ধরনের চর্মরোগ হওয়া মানে আর্সেনিক আক্রান্ত হওয়া। আমাদের দেশে কোনো কোনো এলাকায় পানিতে আর্সেনিক দূষণ দেখা দিয়েছে। আর্সেনিক এক ধরনের বিষাক্ত পদার্থ, যা মাটির নিচে থাকে। এটি পানির সঙ্গে মিশে পানিকে দূষিত করে। এই পানি নলকূপের মাধ্যমে উপরে উঠে আসে। এই আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন ব্যবহারের ফলে হাত ও পায়ের তালুতে এক ধরনের চর্মরোগ হয়। এই রোগ পরবর্তী সময় ক্যানসারে রূপ নিতে পারে।আমার যা করণীয়: আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য হুমকিস্বরূপ। অতএব, এ ধরনের পানি ব্যবহার থেকে বিরত থাকার জন্য এলাকার লোকজনকে সচেতন করে তুলব। লাল রঙের চিহ্ন দেওয়া নলকূপের পানি আমরা নিজেরাও পান করব না এবং এলাকার লোকজনকেও আর্সেনিকযুক্ত নলকূপের পানি পান করা থেকে বিরত থাকতে বলব।