সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ‘সামাজিক গুণাবলী ও মূল্যবোধ’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) সদাচরণ ও সময়ানুবর্তিতা মানুষের চরিত্রের দুটি—গুণ।উত্তর: সদাচরণ ও সময়ানুবর্তিতা মানুষের চরিত্রের দুটি বিশেষ গুণ।খ) পরিবারে বাস করতে হলে পরিবারের—মেনে চলতে হয়।উত্তর: পরিবারে বাস করতে হলে পরিবারের নিয়মকানুন মেনে চলতে হয়।গ) জীবনে প্রতিষ্ঠিত হই—শিক্ষা লাভ করে।উত্তর: জীবনে প্রতিষ্ঠিত হই বিদ্যালয়ে শিক্ষা লাভ করে।ঘ) সবার সঙ্গে ভালো আচরণ করা হলো—।উত্তর: সবার সঙ্গে ভালো আচরণ করা হলো সদাচরণ।ঙ) সময়ের কাজ সময়ে করাকে—বলে।উত্তর: সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো:ক) পরিবারের সবাই মিলেমিশে থাকতে হয় না।-অখ) কারও মনে কষ্ট না দেওয়া ভালো কাজ।-শুগ) কাউকে কটু কথা বলা ভালো কাজ।-অঘ) বিদ্যালয়ে সবার সঙ্গে সদাচরণ করা উচিত।-শুঙ) ক্লাব সংঘের নিজস্ব নিয়মকানুন আছে।-শুপ্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।বামক) একতা, সংঘবদ্ধতা ও সহযোগিতা ক্লাব ও সংঘের খ) গরিব-দুঃখীদের হেয় চোখে দেখাগ) প্রতিবেশীদের বিপদে-আপদেঘ) আমরা সময়ের কাজঙ) সামাজিক মূল্যবোধ জীবনে সাহায্য করতে হয়ডানশৃঙ্খলা আনেমন্দ কাজভিত্তিসময়ে করবপ্রতিষ্ঠিত হইউত্তর: ক) একতা, সংঘবদ্ধতা ও সহযোগিতা ক্লাব ও সংঘের ভিত্তি। খ) গরিব-দুঃখীদের হেয় চোখে দেখা মন্দ কাজ। গ) প্রতিবেশীদের বিপদে-আপদে সাহায্য করতে হয়। ঘ) আমরা সময়ের কাজ সময়ে করব। ঙ) সামাজিক মূল্যবোধ জীবনে শৃঙ্খলা আনে।প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।১. পরিবার সমাজের কী ধরনের প্রতিষ্ঠান?ক) ব্যক্তিগত প্রতিষ্ঠান খ) রাজনৈতিক প্রতিষ্ঠান গ) আন্তর্জাতিক প্রতিষ্ঠান ঘ) প্রাথমিক প্রতিষ্ঠান। উত্তর: প্রাথমিক প্রতিষ্ঠান।২. প্রতিদিনের পাঠ প্রতিদিন শিখলে কী সুফল পাওয়া যায়?ক) পরীক্ষায় ভালো করা যায় না খ) রাত জেগে পড়তে হয় নাগ) সব কাজে পিছিয়ে পড়তে হয় ঘ) জীবনে সাফল্য আসে নাউত্তর: রাত জেগে পড়তে হয় না।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল