সমাজ
অধ্যায়-৩প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের অধ্যায়-৩ ‘সামাজিক গুণাবলী ও মূল্যবোধ’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# বহুনির্বাচনী প্রশ্নোত্তর।৩. সদাচরণ ও ভালো কাজ কোনটি?ক) সবার সঙ্গে ঝগড়া করা খ) শিক্ষক ও গুরুজনদের সম্মান না করাগ) কটু কথা বলা ঘ) কারও মনে কষ্ট না দেওয়াউত্তর: কারও মনে কষ্ট না দেওয়া।৪. কেন আমরা ক্লাব ও সংঘ গড়ে তুলি?ক) সমাজের কাজের জন্য খ) পরিবারের কাজের জন্য গ) নিজের কাজের জন্য ঘ) খেলাধুলার জন্যউত্তর: সমাজের কাজের জন্য।৫. সামাজিক মূল্যবোধ কী করে?ক) সভ্যতা ধ্বংস করে খ) সহযোগিতার মনোভাব সৃষ্টি করে গ) অর্থ উপার্জনে সাহায্য করে ঘ) অসদাচরণ শেখায়উত্তর: সহযোগিতার মনোভাব সৃষ্টি করে।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: পরিবার কাকে বলে?উত্তর: আমাদের বাড়িতে বাবা, মা, ভাইবোন, আত্মীয়স্বজন থাকেন। বাবা, মা, ভাইবোন, আত্মীয়স্বজন এবং বাড়িতে যাঁরা বাস করেন, তাঁদের সবাইকে নিয়ে আমাদের পরিবার।প্রশ্ন: বাড়ি ও পরিবারের প্রতি আমাদের কী কী কর্তব্য রয়েছে?উত্তর: পরিবারের সবাই মিলেমিশে বাস করতে হলে পরিবারের নিয়মকানুন মেনে চলতে হয়। বাড়ির সবার সঙ্গে সদাচরণ, বাড়ির কাজে বড়দের সাহায্য করা আমাদের কর্তব্য। এ ছাড়া বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পশুপাখির যত্ন, বড়দের সম্মান করা, তাঁদের আদেশমতো চলা, ছোটদের স্নেহ করা, বাড়িতে কারও অসুখ হলে সেবা করা আমাদের কর্তব্য।প্রশ্ন: সময়ানুবর্তিতা কাকে বলে?উত্তর: সময়ের কাজ সময়ে করাকে সময়ানুবর্তিতা বলে। খেলার সময় খেলা, পড়ার সময় পড়া, খাওয়ার সময় খাওয়া, এর অর্থ সব কাজ সময়মতো করতে হবে।প্রশ্ন: বিদ্যালয় আমাদের কী কী করতে শেখায়?উত্তর: আমাদের জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার প্রথম সোপান হলো বিদ্যালয়। আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় প্রধান ভূমিকা পালন করে। সমাজ উন্নয়নে বিদ্যালয় বিশেষ ভূমিকা রাখে।প্রশ্ন: সদাচরণ কাকে বলে?উত্তর: বড়দের সম্মান করবে এবং তাঁদের আদেশমতো চলবে। ছোট-বড় নতুন কারও সঙ্গে দেখা হলে সালাম বা আদাব বিনিময় করবে। ছোটদের স্নেহ করবে। সবার সঙ্গে ভালো আচরণ করা হলো সদাচরণ।প্রশ্ন: ক্লাব ও সংঘের কয়েকটি উদাহরণ দাও।উত্তর: আমাদের সমাজের কাজের জন্য বিভিন্ন ক্লাব, সংঘ ইত্যাদি গড়ে তুলি। পাঠাগার, ব্যায়ামাগার, ক্রিকেট ক্লাব, ফুটবল ক্লাব, বিদ্যালয় ক্লাব, হলদে পাখির দল ইত্যাদি বিভিন্ন ক্লাব ও সংঘের উদাহরণ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল