সমাজ
অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের অধ্যায়-৫ ‘মানবাধিকার’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: মানবাধিকারের কয়েকটি সুবিধা লেখো।উত্তর: মানবাধিকারের কয়েকটি সুবিধা নিচে দেওয়া হলো।১) সবার সমান মর্যাদা পাওয়ার অধিকার এবং ভোগের অধিকার রয়েছে।২) স্বাধীনতা ও নিরাপত্তা লাভের অধিকার।৩) বিচার লাভের অধিকার।৪) কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার ও আটক করা যাবে না।৫) নিজ নিজ ধর্ম পালনের অধিকার।৬) প্রত্যেকের শিক্ষা গ্রহণের অধিকার।৭) কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না।প্রশ্ন: মানবাধিকার বাস্তবায়িত না হলে সমাজে কী অসুবিধার সৃষ্টি হবে?উত্তর: মানুষের মানবাধিকার বিশ্বব্যাপী স্বীকৃত। পরিবার, সমাজ, রাষ্ট্র প্রত্যেকেরই দায়িত্ব হলো সমাজে মানবাধিকার বাস্তবায়ন করা। সমাজে মানবাধিকার বাস্তবায়িত না হলে নিচে উল্লেখিত অসুবিধার সৃষ্টি হয়—১) শিশুশ্রম বেড়ে যায়।২) নারী ও শিশু পাচার বৃদ্ধি পায়।৩) এসিড নিক্ষেপ বেড়ে যায়।৪) সাম্প্রদায়িকতা ও যৌতুক প্রবণতা বেড়ে যায়।৫) মানুষের মর্যাদা নষ্ট হয়।৬) মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা কমে যায়।৭) নির্যাতন ও অত্যাচার বেড়ে যায়।৮) সুষ্ঠু বিচার পাওয়া যায় না।৯) নিজ নিজ ধর্ম পালনে অসুবিধা হয়।১০) শিক্ষা গ্রহণের অধিকার অনিশ্চিত হয়ে যায়।প্রশ্ন: জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলো কী?উত্তর: ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার ঘোষিত হয়। পৃথিবীর সব বয়সের, ধর্মের ও জাতির মানুষের অধিকারগুলো জাতিসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্রে বিভিন্ন ধারায় তুলে ধরা হয়েছে। জাতিসংঘের ঘোষিত মানবাধিকারগুলো হলো—১) সব মানুষই জন্মগতভাবে স্বাধীন।২) প্রত্যেকের নিরাপত্তা লাভের অধিকার রয়েছে।৩) কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না।৪) আইনের চোখে সবাই সমান।৫) প্রত্যেকেরই শিক্ষা লাভের অধিকার রয়েছে।৬) মৌলিক অধিকার ভঙ্গ হলে প্রত্যেকের বিচার লাভের অধিকার আছে।৭) কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার ও আটক করা যাবে না।৮) প্রত্যেকের চিন্তার ও নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে।