সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ৭ নম্বর অধ্যায় ‘নাগরিকদের অধিকার ও কর্তব্য’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) রাষ্ট্রে নাগরিক হিসেবে আমরা সামাজিক, —, অর্থনৈতিক অধিকার ভোগ করি।উত্তর: রাষ্ট্রে নাগরিক হিসেবে আমরা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অধিকার ভোগ করি।খ) নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু — ও কর্তব্য পালন করতে হয়।উত্তর: নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়।গ) ভোট দেওয়ার অধিকার নাগরিকের — অধিকার।উত্তর: ভোট দেওয়ার অধিকার নাগরিকের সর্বশ্রেষ্ঠ অধিকার।ঘ) ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ — অধিকার।উত্তর: ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ নাগরিক অধিকার।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) বাংলাদেশে ১৫ বছর বয়স হলে ভোট দেওয়া যায়।—‘অ’খ) নাগরিক রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে।—‘শু’গ) বিদেশির ভোটাধিকার রয়েছে।—‘অ’ঘ) শিক্ষালাভের অধিকার রাজনৈতিক অধিকার।—‘অ’ঙ) নাগরিকের সর্বশ্রেষ্ঠ অধিকার হলো ভোটাধিকার।—‘শু’প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।উত্তর: ক) আইনের চোখে সবার সমান অধিকার— সামাজিক অধিকারখ) নিয়মিত কর দেওয়া আমাদের—কর্তব্যগ) ভোটাধিকার নেই—উন্মাদঘ) ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার—রাজনৈতিক অধিকারঙ) জীবিকা নির্বাহের অধিকার—অর্থনৈতিক অধিকার# সঠিক উত্তরটি লেখো।১) নাগরিকের প্রথম কর্তব্য কী?ক) আইন মানা খ) আনুগত্য গ) কর প্রদান ঘ) ধর্মীয় সহিষ্ণুতা। উত্তর: আনুগত্য।২) বাংলাদেশে কমপক্ষে কত বছর বয়স হলে নাগরিক ভোট দিতে পারে?ক) ২২ খ) ২০ গ) ১৮ ঘ) ১৬। উত্তর: ১৮।৩) কোনটি নাগরিকের সামাজিক অধিকার?ক) ভোট দেওয়ার অধিকার খ) ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার গ) জীবিকা নির্বাহের অধিকার ঘ) সম্পত্তি ভোগের অধিকার। উত্তর: সম্পত্তি ভোগের অধিকার।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল