সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ৭ নম্বর অধ্যায় ‘নাগরিকদের অধিকার ও কর্তব্য’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# সঠিক উত্তরটি লেখো।৪) সচেতনভাবে প্রতিনিধি বেছে নেওয়ার প্রক্রিয়াকে কী বলে?ক) নির্বাচন খ) সামাজিক অধিকার গ) ভোটাধিকার ঘ) অর্থনৈতিক অধিকার। উত্তর: নির্বাচন।৫) কোনটি নাগরিকের কর্তব্যের অন্তর্ভুক্ত?ক) ভোট দেওয়া খ) কাজ করা গ) আইন মেনে চলা ঘ) মতামত প্রকাশ করা। উত্তর: আইন মেনে চলা।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ক) নাগরিক কাকে বলে?উত্তর: নাগরিক হলো তারা যারা রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে। রাষ্ট্রের প্রতি অনুগত থাকে। রাষ্ট্রের কল্যাণ কামনা করে। রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি বিভিন্ন দায়িত্ব পালন করে। বিশ্বের সব মানুষ কোনো না কোনো দেশের নাগরিক। আমাদের জন্ম বাংলাদেশে। তাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক।প্রশ্ন: নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে?উত্তর: নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকে। এসব সুযোগ-সুবিধা ভোগ করা আমাদের নাগরিক অধিকার। নিচে নাগরিকের রাষ্ট্রীয় অধিকার উল্লেখ করা হলো—১) নির্বাচনে ভোট দেওয়ার অধিকার।২) নির্বাচিত হওয়ার অধিকার।৩) রাষ্ট্রের যেকোনো স্থানে বসবাসের অধিকার।৪) বিদেশে অবস্থানকালে নিজ রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা লাভের অধিকার।৫) সরকারি চাকরি লাভের অধিকার।৬) ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার।৭) সরকারের সমালোচনা করার অধিকার।প্রশ্ন: নাগরিকের সামাজিক ও রাজনৈতিক অধিকারের মধ্যে পার্থক্য কী?উত্তর: নাগরিকের সামাজিক ও রাজনৈতিক অধিকারের মধ্যে পার্থক্য: রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকি এবং রাষ্ট্রের কাছ থেকে সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে থাকি। নিচে নাগরিকের সামাজিক ও রাজনৈতিক অধিকারের মধ্যে পার্থক্য তুলে ধরা হলো—সামাজিক অধিকার: নাগরিকের জীবন রক্ষার অধিকার দেয়। নিজের মতামত প্রকাশের অধিকার দেয়। রাষ্ট্র সর্বত্র অবাধে চলাফেরার অধিকার দেয়। শিক্ষা লাভের অধিকার। নিজ নিজ ধর্ম পালনের অধিকার দেয়। আইনের চোখে সমান অধিকার দেয়। সম্পত্তি ভোগের অধিকার দেয়। রাজনৈতিক অধিকার: নাগরিকের নির্বাচিত হওয়ার অধিকার দেয়। সরকারের সমালোচনা করার অধিকার দেয়। রাষ্ট্রের যেকোনো স্থানে বসবাসের অধিকার দেয়। সরকারি চাকরি লাভের অধিকার দেয়। ব্যক্তিস্বাধীনতা রক্ষার অধিকার দেয়। বিদেশে অবস্থানকালে নিজ রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা লাভের অধিকার দেয়। ভোট দেওয়ার অধিকার দেয়।প্রশ্ন: নাগরিকের কেন কর প্রদান করা উচিত? কর প্রদান না করলে কী হবে?উত্তর: নাগরিক রাষ্ট্রের কাছ থেকে বিভিন্ন অধিকার ভোগ করে। পাশাপাশি প্রতিটি নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। দেশের শাসন কাজ পরিচানা ও উন্নয়নমূলক কাজ করার জন্য অর্থের প্রয়োজন। নাগরিকদের ওপর কর আরোপ করে রাষ্ট্র এই অর্থ সংগ্রহ করে। তাই রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নাগরিকের কর প্রদান করা উচিত।কর প্রদান না করলে অসুবিধা: নাগরিকেরা রাষ্ট্রের কাছ থেকে যেমন বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন তেমনি রাষ্ট্রের প্রতি নাগরিকেও কিছু কর্তব্য পালন করতে হয়। সমাজে সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য আমাদের অর্থনৈতিক অধিকার প্রয়োজন। নাগরিকদের জীবন সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ও রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ করার জন্য রাষ্ট্রের অর্থের প্রয়োজন হয়। রাষ্ট্র নাগকিরদের ওপর কর আরোপ করে অর্থ সংগ্রহ করে। তাই নিয়মিত কর প্রদান করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। কর প্রদান না করলে রাষ্ট্রের শাসনকাজ পরিচালনা করতে অসুবিধা হবে এবং দেশের উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটবে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল