সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭ ও ৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ‘নাগরিকদের অধিকার ও কর্তব্য’ এবং ‘বাংলাদেশের ভৌগলিক পরিবেশ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায়-৭ # সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: সুষ্ঠু নির্বাচনে নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য কী? নাগরিক এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে কী সমস্যা দেখা দিতে পারে?উত্তর: সুষ্ঠু নির্বাচনে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য: নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে বিভিন্ন ধরনের নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নাগরিকের দায়িত্ব ও কর্তব্য নিচে দেওয়া হলো:১) নির্বাচনের মাধ্যমে সৎ, ন্যায়পরায়ণ ও উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করতে হবে।২) প্রতিটি ভোটাধিকারপ্রাপ্ত নাগরিককে ভোট প্রদান করতে হবে।৩) সততার সঙ্গে সব নাগরিককে ভোট দিতে হবে।৪) নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রণীত সব আইন মেনে চলতে হবে।৫) নির্বাচন পরিচালনা-সংক্রান্ত সব আচরণবিধি মেনে চলতে হবে।নাগরিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে সৃষ্ট সমস্যা: নির্বাচনে উপযুক্ত প্রার্থী নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালিত না হলে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। অনেক সময় সুষ্ঠু নির্বাচনের অভাবে যোগ্য প্রতিনিধি নির্বাচন করা সম্ভব হয় না। এতে দেশের ক্ষতি হয়। তাই সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করা নাগরিকের অন্যতম দায়িত্ব ও কর্তব্য। অধ্যায়-৮ সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) মানচিত্র এক ধরনের —।উত্তর: মানচিত্র এক ধরনের চিত্র।খ) মানচিত্র — সাহায্যে সহজেই আঁকা যায়।উত্তর: মানচিত্র ছকবর্গের সাহায্যে সহজেই আঁকা যায়।গ) মানচিত্র আঁকার ছকবর্গ যত — হবে, মানচিত্র তত নিখুঁত হবে।উত্তর: মানচিত্র আঁকার ছকবর্গ যত ছোট হবে, মানচিত্র তত নিখুঁত হবে।ঘ) বাংলাদেশে এক সময় অসংখ্য — ধানের ভান্ডার ছিল।উত্তর: বাংলাদেশে এক সময় অসংখ্য প্রজাতির ধানের ভান্ডার ছিল।ঙ) বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য — ।উত্তর: বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল