সমাজ
অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ‘বাংলাদেশের ভৌগলিক পরিবেশ’ থেকে প্রশ্নোত্তর আলোচনা করব। অধ্যায়-৮ প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) তুলা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।—‘অ’খ) আমাদের দেশের অনেক প্রজাতির ধান বিলুপ্ত হয়ে গেছে।—‘শু’গ) বাংলাদেশকে প্রতিবছর বিদেশ থেকে খাদ্যশস্য কিনতে হয়।—‘শু’ঘ) পোশাকশিল্পের কাঁচামাল দেশেই পাওয়া যায়।—‘অ’ঙ) বাংলাদেশ রপ্তানি প্রধান একটি দেশ।—‘অ’প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।উত্তর: ক) মানচিত্রে দূরত্ব পরিমাপের জন্য—স্কেল থাকে।খ) আমাদের দেশের প্রধান খাদ্যশস্য—ধান।গ) আমাদের দেশের প্রধান রপ্তানি পণ্য—তৈরি পোশাক ও চিংড়ি মাছ।ঘ) বাংলাদেশের সুন্দরবন—ম্যানগ্রোভ বনভূমিঙ) দিনাজপুরের মধ্যপাড়ায়—কঠিন শিলার খনি রয়েছে।# সঠিক উত্তরটি লেখো।১) বাংলাদেশে কয় ধরনের প্রধান ধান জন্মে?ক) ৭ খ) ৫ গ) ৩ ঘ) ৬ উত্তর: ৩।২) বাংলাদেশের প্রধান মাছের ক্ষেত্র কয়টি?ক) ৪টি খ) ৫টি গ) ৬টি ঘ) ৮টি উত্তর: ৫টি।৩) দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?ক) চা শিল্প খ) কুটির শিল্প গ) পোশাক শিল্প ঘ) পাট শিল্পউত্তর: পোশাক শিল্প।৪) বাংলাদেশের বনভূমি কয় ভাগে ভাগ করা যায়?ক) ৬ খ) ৭ গ) ৩ ঘ) ৫উত্তর: ৩।৫) কোনটি সামুদ্রিক মাছ?ক) রূপচাঁদা খ) রুই গ) পাঙাশ ঘ) বোয়ালউত্তর: রূপচাঁদা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল