সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯ পরিবেশদূষণ প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ৯ নম্বর অধ্যায় ‘পরিবেশদূষণ’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) পরিবেশদূষণ বর্তমান বিশ্বের একটি বড় —।উত্তর: পরিবেশদূষণ বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা। খ) পরিবেশদূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের — বাড়ছে।উত্তর: পরিবেশদূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের তাপমাত্রা বাড়ছে।গ) পরিবেশের বিভিন্ন — ওপর নির্ভর করে আমরা বেঁচে থাকি।উত্তর: পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে আমরা বেঁচে থাকি। ঘ) পরিবেশদূষণের প্রধান কারণ হলো — দ্রুত বৃদ্ধি। উত্তর: পরিবেশদূষণের প্রধান কারণ হলো জনসংখ্যার দ্রুত বৃদ্ধি। ঙ) মাটিদূষণ — নষ্ট করে।উত্তর: মাটিদূষণ খাদ্যগুণ নষ্ট করে। প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো। ক) মানুষ পরিবেশের প্রধান দূষণকারী।—‘শু’খ) আমাদের দেশে প্রাকৃতিক সম্পদের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।—‘অ’গ) পরিবেশের সঙ্গে আমাদের রয়েছে নিবিড় সম্পর্ক।—‘শু’ঘ) পরিবেশের সমস্যা একটি জাতীয় সমস্যা।—‘শু’ঙ) পরিবেশদূষণের ফলে দেশে বিভিন্ন ধরনের প্রাণী বৃদ্ধি পাচ্ছে।—‘অ’প্রশ্ন: বামপাশের কথাগুলোর সঙ্গে ডানপাশের কথাগুলোর মিল করো: ক) বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন খ) সুস্থ ও সুন্দর জীবন যাপন স্বাস্থ্যকর পরিবেশ গ) পলিথিন নিষিদ্ধ আইন হয় ২০০২ সালেঘ) পরিবেশ আইন মেনে চলা ১০ জুলাই ঙ) জাতীয় পরিবেশ নীতি হয় ১৯৯৭ সালে নাগরিক দায়িত্বউত্তর: ক) বিশ্ব পরিবেশ দিবস — ৫ জুন।খ) সুস্থ ও সুন্দর জীবন যাপন — স্বাস্থ্যকর পরিবেশ।গ) পলিথিন নিষিদ্ধ আইন হয় — ২০০২ সালে।ঘ) পরিবেশ আইন মেনে চলা — নাগরিক দায়িত্ব।ঙ) জাতীয় পরিবেশ নীতি হয় — ১৯৯৭ সালে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল