সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়—১২প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১২ নম্বর অধ্যায় ‘আমাদের ইতিহাস ও ঐতিহ্য’ থেক নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক) বখতিয়ার খিলজি প্রথমে — দখল করেন।উত্তর: বখতিয়ার খিলজি প্রথমে নদীয়া দখল করেন।খ) হোসেন শাহের আমলে শ্রীচৈতন্য — ধর্ম প্রচার করেন।উত্তর: হোসেন শাহের আমলে শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন। গ) মুর্শিদকুলী খান এ দেশের — সংস্কারের জন্য খ্যাতিমান।উত্তর: মুর্শিদকুলী খান এ দেশের রাজস্ব সংস্কারের জন্য খ্যাতিমান।ঘ) মধ্যযুগে সাধারণ হিন্দুরা ধুতি ও — ব্যবহার করতেন।উত্তর: মধ্যযুগে সাধারণ হিন্দুরা ধুতি ও চাদর ব্যবহার করতেন।ঙ) মধ্যযুগে বাংলা রকমারি — কাপড়ের জন্য বিখ্যাত ছিল।উত্তর: মধ্যযুগে বাংলা রকমারি মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল।# নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক) বাংলায় মুসলিম শাসনের আগে মধ্যযুগের সূচনা ঘটে।—‘অ’খ) বাঙ্গালাহ্ নামটি ইলিয়াস শাহের সময় শুরু হয়।—‘শু’গ) ঈসা খান সারা বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন।—‘অ’ঘ) মধ্যযুগে বাংলার সকল ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে।—‘শু’ঙ) মধ্যযুগে বাণিজ্যিক নগরী হিসেবে ঢাকার নাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে।—‘অ’প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলোর মিল করো।ক) ইবনে বতুতা সোনারগাঁও আসেন মোগল যুগের খাবার খ) গ্র্যান্ড ট্রাংক রোড নির্মাণ করেন মুসা খান গ) বাংলায় আফগান শাসনের অবসান ঘটান সম্রাট আকবর ঘ) কাবাব, রেজালা, কোরমা ইত্যাদি ছিল মুদ্রার প্রবর্তন হয় ঙ) মোগল আমলে বিনিময় মাধ্যম হিসেবে ফখরউদ্দিন মুবারক শাহের আমলে শেরশাহ উত্তর:ক) ইবনে বতুতা সোনারগাঁও আসেন—ফখরউদ্দিন মুবারক শাহের আমলেখ) গ্র্যান্ড ট্রাংক রোড নির্মাণ করেন—শেরশাহগ) বাংলায় আফগান শাসনের অবসান ঘটান—সম্রাট আকবরঘ) কাবাব, রেজালা, কোরমা ইদ্যাদি ছিল—মোগল যুগের খাবারঙ) মোগল আমলে বিনিময় মাধ্যম হিসেবে—মুদ্রার প্রবর্তন হয়# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল