সমাজ
অধ্যায়—১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১২ নম্বর অধ্যায় ‘আমাদের ইতিহাস ও ঐতিহ্য’ থেক নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# সঠিক উত্তরটি লেখো।১) শামসুউদ্দিন ইলিয়াস শাহ প্রথমে কোনটির ক্ষমতা দখল করেন?ক) সাতগাঁও খ) সোনারগাঁও গ) লখনৌতি গ) নদীয়া। উত্তর: লখনৌতি।২) বাংলার বার ভুঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিলেন?ক) ঈসা খান খ) প্রতাপাদিত্য গ) কেদার রায় ঘ) ফতেহ খানউত্তর: ঈসা খান৩) বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন?ক) ইসলাম খান খ) মীর জুমলা গ) শায়েস্তা খান ঘ) মুর্শিদকুলী খানউত্তর: শায়েস্তা খান।৪) কোনটি মধ্যযুগে মুসলমানদের প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল?ক) টোল খ) মক্তব গ) মাদ্রাসা ঘ) রাজদরবার। উত্তর: মক্তব।৫) কোন আমলে গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়?ক) ইলিয়াস শাহী খ) হোসেন শাহী গ) সুলতানি ঘ) মোগলউত্তর: মোগল। # সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন: বাংলায় কে এবং কীভাবে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?উত্তর: বাংলায় স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন ফখরউদ্দিন মুবারক শাহ। তিনি দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলায় স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন। ১৩৩৮ সালে তিনি সোনারগাঁওয়ের ক্ষমতা গ্রহণ করে নিজেকে সোনারগাঁওয়ের শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁর প্রকৃত নাম ছিল ফখরা। তিনি একজন দক্ষ ও সুশাসক ছিলেন।প্রশ্ন: বার ভুঁইয়া বলতে কী বোঝায়? বাংলার বার ভুঁইয়াদের কয়েকজনের নাম লেখো।উত্তর: ঐতিহাসিকেরা মনে করেন, বার ভুঁইয়া বলতে মূলত ১২ জন জমিদারকে বোঝায় না, বরং ভুঁইয়া ও তাঁদের নেতাসহ ১৩ জন ভুঁইয়াকে বোঝানো হয়ে থাকে। মোগল শাসনামলে পূর্ববঙ্গ এবং পশ্চিম-উত্তর বঙ্গের বিশাল অঞ্চল একশ্রেণীর জমিদারের অধিকারে ছিল। তাঁদের অনেকেই মোগল শাসনকে মেনে নেননি। তাঁরা নিজ নিজ অঞ্চলে স্বাধীনভাবে জমিদারি পরিচালনা করতেন। তাঁদের শক্তিশালী সেনাবাহিনী ও নৌবাহিনী ছিল। ইতিহাসে এরাই বার ভুঁইয়া নামে পরিচিত।বার ভুঁইয়াদের কয়েকজনের নাম: ঈসা খান, রাজা প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, মুসা খান, ফতেহ খান প্রমুখ। এঁদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেন সোনারগাঁওয়ের ঈসা খান ও তাঁর পুত্র মুসা খান।প্রশ্ন: মধ্যযুগে বাংলায় বিনোদনের কী কী ব্যবস্থা ছিল?উত্তর: মধ্যযুগে বাংলার বিনোদনের মধ্যে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রচলিত ছিল। যেমন চৌগান, পাশা, তাস। বাজিকরদের খেলা বেশ জনপ্রিয় ছিল। এ ছাড়া পায়রা ওড়ানো, সাঁতারকাটা, নৌকাবাইচ ইত্যাদি ছিল তখনকার জনপ্রিয় বিনোদনমাধ্যমে। পালাগান, যাত্রা, অভিনয় খুব জনপ্রিয় ছিল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল