সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ অধ্যায়-৯-এর বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব।প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. পরিবেশদূষণ বর্তমান বিশ্বের একটি বড় —।উত্তর: পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা।খ. পরিবেশদূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের — বাড়ছে।উত্তর: পরিবেশদূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের তাপমাত্রা বাড়ছে।গ. পরিবেশের বিভিন্ন — ওপর নির্ভর করে আমরা বেঁচে থাকি।উত্তর: পরিবেশের বিভিন্ন উপাদানের ওপর নির্ভর করে আমরা বেঁচে থাকি।ঘ. পরিবেশদূষণের প্রধান কারণ হলো — দ্রুত বৃদ্ধি।উত্তর: পরিবেশদূষণের প্রধান কারণ হলো জনসংখ্যা দ্রুত বৃদ্ধি।ঙ. মাটিদূষণ — নষ্ট করে।উত্তর: মাটি দূষণ খাদ্যগুণ নষ্ট করে।প্রশ্ন: বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করো।উত্তর: ক. বিশ্ব পরিবেশ দিবস—৫ জুনখ. সুস্থ ও সুন্দর জীবনযাপন—স্বাস্থ্যকর পরিবেশগ. পলিথিন নিষিদ্ধ আইন—২০০২ঘ. পরিবেশ আইন মেনে চলা—নাগরিক দায়িত্বঙ. জাতীয় পরিবেশনীতি—১৯৯৭প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লিখো।১ কোনটি পরিবেশের উপাদান?ক. গাছপালা খ. পোশাক গ. খেলাধুলা ঘ. খাদ্যউত্তর: গাছপালা২ আমাদের দেশে পরিবেশদূষণের প্রধান কারণ কোনটি?ক. দ্রুত জনসংখ্যা বৃদ্ধি খ. গাছপালা কাটা গ. নদী ভরাট ঘ. পাহাড় কাটাউত্তর: দ্রুত জনসংখ্যা বৃদ্ধি৩ জাতীয় পরিবেশনীতি বাস্তবায়নের দায়িত্ব কার?ক. সরকারের খ. বিদ্যালয়ের গ. বড়দের ঘ. আমাদের সবারউত্তর: আমাদের সবার৪ পরিবেশ দূষিত হলে আমাদের বসবাসের পরিবেশ কেমন হয়?ক. স্বাস্থ্যকর খ. অস্বাস্থ্যকর গ. সুন্দর ঘ. নির্মলউত্তর: অস্বাস্থ্যকরপ্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লিখো?ক. মানুষ পরিবেশের প্রধান দূষণকারী।-‘শু’খ. আমাদের দেশে প্রাকৃতিক সম্পদের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।-‘অ’গ. পরিবেশের সঙ্গে আমাদের রয়েছে নিবিড় সম্পর্ক। -‘শু’ঘ. পরিবেশসমস্যা একটি জাতীয় সমস্যা।-‘শু’ঙ. পরিবেশদূষণের ফলে দেশে বিভিন্ন ধরনের প্রাণী বৃদ্ধি পাচ্ছে।-‘অ’# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ক. পরিবেশদূষণ একটি জাতীয় সমস্যা কেন?উত্তর: পরিবেশদূষণ বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা। পরিবেশ নানাভাবে দূষিত হয়। তবে প্রধানত মানুষের দ্বারাই পরিবেশ দূষিত হয়। আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে পরিবেশ দূষণ করছি। ফলে বিশ্বের বিভিন্ন দেশে দেখা দিয়েছে নানা ধরনের পরিবেশগত সমস্যা। যেমন: পরিবেশদূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র তাপমাত্রা বাড়ছে। দেশের কোনো কোনো অঞ্চলে মরুকরণ হচ্ছে। কখনো হচ্ছে অতিরিক্ত বন্যা বা অসময়ে বন্যা। দেখা দিয়েছে বিশুদ্ধ খাওয়ার পানির সংকট। তাই পরিবেশদূষণ একটি জাতীয় সমস্যা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল