সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়—১২প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১২ নম্বর অধ্যায় ‘আমাদের ইতিহাস ও ঐতিহ্য’ থেক নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন: মধ্যযুগে বাংলায় কী কী সামগ্রী আমদানি ও রপ্তানি হতো?উত্তর: মধ্যযুগে বাংলার অর্থনীতির চালিকাশক্তি ছিল ব্যবসায়-বাণিজ্য। এ সময় বহির্বিশ্বের সঙ্গে বাংলার বাণিজ্যিক যোগাযোগ ছিল। মধ্যযুগে বাণিজ্যের ধরন ছিল আমদানি-রপ্তানি বাণিজ্য। বাংলায় উৎপাদিত বিভিন্ন সামগ্রী রপ্তানি হতো বহির্বিশ্বে। আবার প্রয়োজনীয় অনেক সামগ্রী আমদানি করা হতো। আমদানিসামগ্রী: মধ্যযুগে বণিকেরা এশিয়ার বিভিন্ন অঞ্চল এবং ইউরোপ থেকে কিছু পণ্যসামগ্রী আমদানি করতেন। এসব পণ্যসামগ্রীর মধ্যে উল্লেখযোগ্য ছিল স্বর্ণ-রৌপ্য, রেশম, বিভিন্ন বিলাসসামগ্রী, চীনামাটির বাসন-কোসন, মূল্যবান পাথর ইত্যাদি। রপ্তানিসামগ্রী: চাল, চিনি, আদা, রসুন, হলুদ, লাক্ষা, মসলিন ও অন্য ধরনের কাপড় মধ্যযুগে বাংলার রপ্তানিদ্রব্যের মধ্যে অন্যতম ছিল।প্রশ্ন: মধ্যযুগে বাংলার ধর্মীয় অবস্থা কীরূপ ছিল?উত্তর: মধ্যযুগে বাংলার ধর্মীয় অবস্থা: মুসলমান সুফিসাধক ও শাসকদের দৃষ্টিভঙ্গি এবং বৈষ্ণব আন্দোলন বাংলায় এক উদার ধর্মীয় পরিবেশের সৃষ্টি করে। সমাজে সকল ধর্মের মানুষের সমান সুযোগ-সুবিধা ছিল। সুলতানি আমলে নানা ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় ছিল। শ্রীচৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম স্বাধীনভাবে পালন করত। মুসলমান শাসকদের দরবারে অনেক হিন্দু উচ্চ রাজপদে কাজ করতেন। মুসলমান সমাজে প্রধান ধর্মীয় উৎসব ছিল ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এ ছাড়া হজরত মুহাম্মদ (স.)-এর জন্মবার্ষিক ঈদে মিলাদুন্নবী ও লাইলাতুল বরাত আড়ম্বরের সঙ্গে পালিত হতো। হিন্দুসম্প্রদায় নানা ধরনের ধর্মীয় অনুষ্ঠান পালন করত, পূজাপার্বণ জাঁকজমকের সঙ্গে পালন করা হতো।অন্যদিকে মোগল আমলেও ধর্মীয় স্বাধীনতা অব্যাহত থাকে, রাষ্ট্র-প্রশাসনে অংশগ্রহণের ক্ষেত্রে ধর্ম তেমন কোনো বাধা সৃষ্টি করেনি। বৈষ্ণব আন্দোলন মোগল যুগেও প্রবল ছিল। এ যুগে ধর্মীয় ইমারতের মধ্যে মসজিদ, মন্দির, সমাধি, ঈদগাহ ছিল উল্লেখযোগ্য।