সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়—১২প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে নিয়ে আলোচনা করছি। অধ্যায়-১ # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।১) শহরে নিজ এলাকা বলতে পাড়া বা মহল্লা বা—কে বোঝায়। উত্তর: শহরে নিজ এলাকা বলতে পাড়া বা মহল্লা বা ওয়ার্ডকে বোঝায়। ২) ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে— নিধনের ব্যবস্থা করা উচিত। উত্তর: ঝোপঝাড়, পুকুরের কচুরিপানা ও ড্রেন পরিষ্কার করে মশা নিধনের ব্যবস্থা করা উচিত। ৩) নিরাপদ পানি পান সম্পর্কে সবাইকে—করা প্রয়োজন। উত্তর: নিরাপদ পানি পান সম্পর্কে সবাইকে সচেতন করা প্রয়োজন।৪) আমরা আমাদের নিজ নিজ এলাকায়—সাঁকো, সেতু ইত্যাদির যত্ন নেব। উত্তর: আমরা আমাদের নিজ নিজ এলাকায় রাস্তাঘাট, সাঁকো, সেতু ইত্যাদির যত্ন নেব।৫) অযথা রাস্তাঘাট কেটে— করব না। উত্তর: অযথা রাস্তাঘাট কেটে নষ্ট করব না।৬) সুন্দর,— জীবনযাপনের জন্য সুন্দর পরিবশে প্রয়োজন। উত্তর: সুন্দর, সুস্থ জীবনযাপনের জন্য সুন্দর পরিবশে প্রয়োজন।৭) গাছপালা আমাদের—থাকার জন্য অত্যন্ত প্রয়োজন। উত্তর: গাছপালা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন।৮) বৃক্ষ মাটির— করে। উত্তর: বৃক্ষ মাটির ক্ষয়রোধ করে।৯) অযথা গাছ— না। গাছের— ভাঙব না। উত্তর: অযথা গাছ কাটব না। গাছের ডাল ভাঙব না।১০) কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে— থাকার পরামর্শ দেব। উত্তর: কেউ গাছের ক্ষতি করলে তাকে এ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেব।১১) পানির অপর নাম—। উত্তর: পানির অপর নাম জীবন।১২) নলকূপের গোড়া— থাকলে পানি দূষিত হতে পারে। উত্তর: নলকূপের গোড়া অপরিচ্ছন্ন থাকলে পানি দূষিত হতে পারে। ১৩) আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য—। উত্তর: আর্সেনিকযুক্ত পানি জীবনের জন্য হুমকিস্বরূপ।১৪) ফল, ফুল, — স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন। উত্তর: ফল, ফুল, শাকসবজি স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রয়োজন।১৫) আমাদের দেশে প্রায় প্রতি বছর ঝড়, বন্যা ইত্যাদি— দুর্যোগ লেগে আছে। উত্তর: আমাদের দেশে প্রায় প্রতি বছর ঝড়, বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ লেগে আছে। অধ্যায়-২ # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।১) কিছু সম্পদ আছে যেগুলোর মালিক ব্যক্তি বা —। উত্তর: কিছু সম্পদ আছে, যেগুলোর মালিক ব্যক্তি বা পরিবার।২) পরিবারের বাইরে যা কিছু সম্পদ আছে সবই সামাজিক বা — সম্পদ। উত্তর: পরিবারের বাইরে যা কিছু সম্পদ আছে সবই সামাজিক বা রাষ্ট্রীয় সম্পদ।৩) রাষ্ট্র আমাদের সবচেয়ে বড় — সংগঠন। উত্তর: রাষ্ট্র আমাদের সবচেয়ে বড় কল্যাণকর সংগঠন।৪) রাষ্ট্রীয় সম্পদকে — বলা হয়। উত্তর: রাষ্ট্রীয় সম্পদকে জনসম্পদও বলা হয়।৫) আমাদের এলাকার বিদ্যালয়, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের — সম্পদ। উত্তর: আমাদের এলাকার বিদ্যালয়, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের সামাজিক সম্পদ।৬) বিদ্যালয় আমাদের — হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। উত্তর: বিদ্যালয় আমাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে।৭) বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতি গঠনের — বলে। উত্তর: বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতি গঠনের কারখানা বলে।৮) বিদ্যালয় আমাদের গুরুত্বপূর্ণ— সম্পদ। উত্তর: বিদ্যালয় আমাদের গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল