সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বইয়ের সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো অনুশীলন করব। অধ্যায় -২৯) আমরা বিদ্যালয়ের প্রতিটি জিনিস—সহকারে ব্যবহার করব। উত্তর: আমরা বিদ্যালয়ের প্রতিটি জিনিস যত্ন সহকারে ব্যবহার করব।১০) বিদ্যালয়ে আমরা শিক্ষকের — গাছ লাগাব। উত্তর: বিদ্যালয়ে আমরা শিক্ষকের তত্ত্বাবধানে গাছ লাগাব।১১) রাষ্ট্র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের গুরুত্বপূর্ণ — সম্পদ। উত্তর: রাষ্ট্র পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আমাদের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ।১২) ময়লা ফেলার— জায়গায় ময়লা ফেলব। উত্তর: ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলব।১৩) পাঠাগার একটি —সামাজিক সম্পদ। উত্তর: পাঠাগার একটি গুরুত্বপূর্ণ সামাজিক সম্পদ।১৪) বই মানুষের সবচেয়ে —বন্ধু। উত্তর: বই মানুষের সবচেয়ে উপকারী বন্ধু।১৫) পাঠাভ্যাস আমাদের মনকে— করে, প্রফুল্ল রাখে। উত্তর: পাঠাভ্যাস আমাদের মনকে আনন্দিত করে, প্রফুল্ল রাখে।১৬) আমাদের সমাজে বিভিন্ন — মানুষ বাস করে। উত্তর: আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে।১৭) মসজিদ, মন্দির ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের — সম্পদ। উত্তর: মসজিদ, মন্দির ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের সামাজিক সম্পদ।১৮) মাছ আমাদের অন্যতম প্রধান—।উত্তর: মাছ আমাদের অন্যতম প্রধান খাদ্য।১৯) মাছ— পানিতে বাঁচতে পারে না। উত্তর: মাছ দূষিত পানিতে বাঁচতে পারে না।২০) রাষ্ট্রীয় সম্পদ দেশের —সম্পদ। উত্তর: রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ।২১) আমাদের দেশের অধিকাংশ মানুষ—।উত্তর: আমাদের দেশের অধিকাংশ মানুষ দরিদ্র।২২) রাষ্ট্রীয় চিকিৎসাপ্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা— সেবা পেয়ে থাকি। উত্তর: রাষ্ট্রীয় চিকিৎসাপ্রতিষ্ঠান ও হাসপাতাল থেকে আমরা। চিকিৎসাসেবা পেয়ে থাকি।২৩) গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও,— ভূমিকাও অপরিসীম। উত্তর: গণমাধ্যম হিসেবে রাষ্ট্রীয় রেডিও, টেলিভিশনের ভূমিকাও অপরিসীম।২৪) নদীর তীরে — গড়ে ওঠে। উত্তর: নদীর তীরে নদীবন্দর গড়ে ওঠে।২৫) দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে — গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উত্তর: দেশের ব্যবসা-বাণিজ্য ক্ষেত্রে নদী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।২৬) নদীর পানি দিয়ে আমরা —পানি সেচ দিই। উত্তর: নদীর পানি দিয়ে আমরা কৃষি জমিতে পানি সেচ দিই।২৭) নদীর — জমির উর্বরতা বাড়ায়। উত্তর: নদীর প্লাবন জমির উর্বরতা বাড়ায়।২৮) নদীকে আমাদের দেশের —বলা হয়। উত্তর: নদীকে আমাদের দেশের জীবন বলা হয়।২৯) সমুদ্র থেকে আমরা — পাই। উত্তর: সমুদ্র থেকে আমরা মাছ পাই। ৩০) গাছ শিকড়ের সাহায্যে মাটির — করে। উত্তর: গাছ শিকড়ের সাহায্যে মাটির ক্ষয়রোধ করে।৩১) গ্যাস আমাদের দেশের অত্যন্ত প্রয়োজনীয় রাষ্ট্রীয়— সম্পদ। উত্তর: গ্যাস আমাদের দেশের অত্যন্ত প্রয়োজনীয় রাষ্ট্রীয় প্রাকৃতিক সম্পদ।৩২) গ্যাসের সুষ্ঠু — নিশ্চিত করতে হবে।উত্তর: গ্যাসের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে।অধ্যায় -৩প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো ।১। বাড়ির সবার সঙ্গে — করব।উত্তর: বাড়ির সবার সঙ্গে সদাচরণ করব।২। বাড়ির কাজে — সাহায্য করব।উত্তর: বাড়ির কাজে বড়দের সাহায্য করব।৩। বাড়িঘর — পরিচ্ছন্ন রাখব।উত্তর: বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখব।৪। গাছপালা, পশুপাখির — নেব।উত্তর: গাছপালা, পশুপাখির যত্ন নেব।# পরবর্তীঅংশ ছাপা হবে শনিবার