সমাজ
শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয় থেকে অধ্যায়ভিত্তিক ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ নিয়ে আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়গুলোর বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ১। ১২০৪ সালের তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি — আক্রমণ করেন। উত্তর: ১২০৪ সালের তুর্কি বীর ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজি নদীয়া আক্রমণ করেন।২। লক্ষ্মণ সেন পেছন দরজা দিয়ে — ত্যাগ করেন। উত্তর: লক্ষ্মণ সেন পেছন দরজা দিয়ে প্রাসাদ ত্যাগ করেন।৩। ১৩৩৮ সালে — সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন। উত্তর: ১৩৩৮ সালে ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁয়ের ক্ষমতা গ্রহণ করেন।৪। ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত — বছর স্বাধীন সুলতানি আমল অব্যাহত ছিল।উত্তর: ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত ২০০ বছর স্বাধীন সুলতানি আমল অব্যাহত ছিল।৫। ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র — বাংলার সিংহাসনে বসেন।উত্তর: ইলিয়াস শাহের মৃত্যুর পর তাঁর পুত্র সিকান্দর শাহ বাংলার সিংহাসনে বসেন।৬। রাজা গণেশের পুত্র — ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।উত্তর: রাজা গণেশের পুত্র যদু ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন।৭। হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন —। উত্তর: হাবশি শাসন উচ্ছেদ করে ১৪৯৩ সালে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন।৮। শ্রীচৈতন্য — প্রচার করেন হোসেন শাহীর আমলে।উত্তর: শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন হোসেন শাহীর আমলে।৯। হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের — বলা হয়।উত্তর: হোসেন শাহী আমলকে বাংলার মুসলমান শাসনের স্বর্ণযুগ বলা হয়।১০। ১৫৩৮ সালে — বাংলা অধিকার করেন।উত্তর: ১৫৩৮ সালে শের খান বাংলা অধিকার করেন।১১। আফগান জাতির অন্যতম একটি গোত্রের নাম ছিল —।উত্তর: আফগান জাতির অন্যতম একটি গোত্রের নাম ছিল কররানী।১২। দাউদ কররানীকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় — শাসনের সূচনা হয়।উত্তর: দাউদ কররানীকে পরাজিত করার মধ্য দিয়ে বাংলায় মোগল শাসনের সূচনা হয়।১৩। ঈসা খানের মৃত্যুর পর তাঁর পুত্র — বার ভূইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন।উত্তর: ঈসা খানের মৃত্যুর পর তাঁর পুত্র মুসা খান বার ভূইয়াদের নেতৃত্ব গ্রহণ করেন।১৪। সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন —।উত্তর: সম্রাট আকবরের পর দিল্লির সম্রাট হন জাহাঙ্গীর।১৫। সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন —।উত্তর: সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে তিনি ঢাকার নাম রাখেন জাহাঙ্গীর নগর। ১৬। সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তাঁর পুত্র — নবাবি লাভ করেন।উত্তর: সুজাউদ্দিন খানের মৃত্যুর পর তাঁর পুত্র সরফরাজ খান নবাবি লাভ করেন।১৭। — সালের পলাশির প্রহসনমূলক যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন।উত্তর: ১৭৫৭ সালের পলাশির প্রহসনমূলক যুদ্ধে ইংরেজদের কাছে সিরাজউদ্দৌলা পরাজিত হন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল