সমাজ
শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয় থেকে অধ্যায়ভিত্তিক ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ নিয়ে আলোচনা করবো। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়গুলোর বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ১৮। এগার শতক থেকে বিভিন্ন মুসলিম — বাংলায় আসতে থাকেন।উত্তর: এগার শতক থেকে বিভিন্ন মুসলিম সুফিসাধক বাংলায় আসতে থাকেন।১৯। মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি — পরিণত হয়।উত্তর: মোগল আমলে বাংলা দিল্লির অধীনে একটি প্রদেশে পরিণত হয়।২০। সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক —।উত্তর: সুলতানি আমলে বাংলায় সফর করেন উত্তর আফ্রিকার বিখ্যাত পর্যটক ইবনে বতুতা।২১। হোসেনশাহী যুগে বাংলা ভাষা ও — ব্যাপক অগ্রগতি সাধিত হয়।উত্তর: হোসেনশাহী যুগে বাংলা ভাষা ও সাহিত্যের ব্যাপক অগ্রগতি সাধিত হয়।২২। প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল —।উত্তর : প্রাচীন যুগের মতো মধ্যযুগেও বাংলার অর্থনীতির প্রধান ভিত্তি ছিল কৃষি।২৩। শ্রী চৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার — আমলেই শুরু হয়।উত্তর: শ্রী চৈতন্যের নব্য বৈষ্ণব ধর্ম প্রচার সুলতানি আমলেই শুরু হয়।