সমাজ
শূন্যস্থান পূরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের অধ্যায়ভিত্তিক ‘সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো’ আলোচনা করব।অধ্যায়-৯: পরিবেশ সংরক্ষণ১। পরিবেশ — বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা।উত্তর: পরিবেশ দূষণ বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা।২। পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র — বাড়ছে।উত্তর: পরিবেশ দূষণের কারণে বাংলাদেশসহ বিশ্বের সর্বত্র তাপমাত্রা বাড়ছে।৩। পরিবেশ দূষণের প্রধান কারণ হলো — দ্রুত বৃদ্ধি। উত্তর: পরিবেশ দূষণের প্রধান কারণ হলো জনসংখ্যার দ্রুত বৃদ্ধি।৪। পরিবেশ সম্পর্কে আমাদের — ও অসচেতনতাও পরিবেশ দূষণের অন্যতম কারণ।উত্তর: পরিবেশ সম্পর্কে আমাদের শিক্ষার অভাব ও অসচেতনতাও পরিবেশ দূষণের অন্যতম কারণ।৫। আমরা বেশি করে — লাগাব ও গাছের যত্ন নেব। উত্তর: আমরা বেশি করে গাছ লাগাব ও গাছের যত্ন নেব।৬। পাহাড় কাটব না, — ভরাট করব না।উত্তর: পাহাড় কাটব না, জলাভূমি ভরাট করব না।৭। বাড়ির আঙিনা, বিদ্যালয়, রাস্তাঘাট — রাখব। উত্তর: বাড়ির আঙিনা, বিদ্যালয়, রাস্তাঘাট পরিষ্কার রাখব।৮। ৫ জুনকে — হিসেবে ঘোষণা করা হয়েছে। উত্তর: ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।৯। বাড়ি, বিদ্যালয় ও আশপাশে বেশি করে — লাগাব ও গাছের যত্ন নেব।উত্তর: ৯। বাড়ি, বিদ্যালয় ও আশপাশে বেশি করে গাছ লাগাব ও গাছের যত্ন নেব।১০। — সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে।উত্তর: ২০০২ সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে।অধ্যায় ১০: বাংলাদেশের জনসংখ্যা১। আমাদের দেশে আয়তনের তুলনায় — অনেক বেশি।উত্তর: আমাদের দেশে আয়তনের তুলনায় লোকসংখ্যা অনেক বেশি।২। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে —। উত্তর: জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান পৃথিবীতে নবম।৩। গত ৪০ বছরে জনসংখ্যা — চেয়েও বেশি বেড়েছে। উত্তর: গত ৪০ বছরে জনসংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে।৪। বাংলাদেশে প্রতি বছরে শতকরা — জন করে লোক বাড়ছে।উত্তর: বাংলাদেশে প্রতি বছরে শতকরা ১.৫৪ জন করে লোক বাড়ছে।৫। বাংলাদেশে প্রতি বছর প্রায় — টন খাদ্য ঘাটতি হয়ে থাকে। উত্তর: বাংলাদেশে প্রতি বছর প্রায় ২৫ লাখ টন খাদ্য ঘাটতি হয়ে থাকে।৬। খাদ্য ঘাটতির ফলে দেশের অনেক লোক — ও অপুষ্টির শিকার হয়।উত্তর: খাদ্য ঘাটতির ফলে দেশের অনেক লোক দারিদ্র্য ও অপুষ্টির শিকার হয়।৭। খাদ্যের পরেই সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিধেয় —।উত্তর: খাদ্যের পরেই সুন্দর জীবনযাপনের জন্য প্রয়োজন পরিধেয় বস্ত্র।৮। বাসস্থান মানুষের একটি অন্যতম — চাহিদা।উত্তর: বাসস্থান মানুষের একটি অন্যতম মৌলিক চাহিদা।৯। শিক্ষিত জনসংখ্যা দেশের — ।উত্তর: শিক্ষিত জনসংখ্যা দেশের সম্পদ।১০। ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার — ।উত্তর: ২০০১ সালের আদমশুমারি অনুযায়ী এ দেশে সাক্ষরতার হার ৪৫.৩।১১। বাংলাদেশে জনসংখ্যা — বেড়ে চলেছে।উত্তর: বাংলাদেশে জনসংখ্যা দ্রুত বেড়ে চলেছে।১২। অতিরিক্ত যানবাহন প্রচণ্ড — সৃষ্টি করছে। উত্তর: অতিরিক্ত যানবাহন প্রচণ্ড যানজট সৃষ্টি করছে।