সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১২প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১২ নম্বর অধ্যায় ‘ইতিহাস ও ঐতিহ্য’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. বখতিয়ার খিলজি প্রথমে — দখল করেন।উত্তর: বখতিয়ার খিলজি প্রথমে নদীয়া দখল করেন।খ. হোসেন শাহের আমলে শ্রীচৈতন্য — ধর্ম প্রচার করেন।উত্তর: হোসেন শাহের আমলে শ্রীচৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন। গ. মুর্শিদকুলী খান এ দেশের — সংস্কারের জন্য খ্যাতিমান।উত্তর: মুর্শিদকুলী খান এ দেশের রাজস্ব সংস্কারের জন্য খ্যাতিমান।ঘ. মধ্যযুগে সাধারণ হিন্দুরা ধুতি ও — ব্যবহার করতেন।উত্তর: মধ্যযুগে সাধারণ হিন্দুরা ধুতি ও চাদর ব্যবহার করতেন।ঙ. মধ্যযুগে বাংলা রকমারি — কাপড়ের জন্য বিখ্যাত ছিল।উত্তর: মধ্যযুগে বাংলা রকমারি মসলিন কাপড়ের জন্য বিখ্যাত ছিল।প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক. বাংলায় মুসলিম শাসনের আগে মধ্যযুগের সূচনা ঘটে।—‘অ’খ. বাঙ্গালাহ্ নামটি ইলিয়াস শাহের সময় শুরু হয়।—‘শু’গ. ঈসা খান সারা বাংলায় সুবাদারি শাসন প্রতিষ্ঠা করেন।—‘অ’ঘ. মধ্যযুগে বাংলার সকল ধর্মের মানুষ সম্প্রীতির সাথে বসবাস করে।—‘শু’ঙ. মধ্যযুগে বাণিজ্যিক নগরী হিসেবে ঢাকার নাম দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে।—‘অ’প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।১. শামসুউদ্দিন ইলিয়াস শাহ প্রথমে কোনটির ক্ষমতা দখল করেন?ক. সাতগাঁও খ. সোনারগাঁও গ. লখনৌতি গ. নদীয়াউত্তর: লখনৌতি।২. বাংলার বার ভুঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে ছিলেন?ক. ঈসা খান খ. প্রতাপাদিত্য গ. কেদার রায় ঘ. ফতেহ খানউত্তর: ঈসা খান।৩. বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন?ক. ইসলাম খান খ. মীর জুমলা গ. শায়েস্তা খান ঘ. মুর্শিদকুলী খানউত্তর: শায়েস্তা খান।৪. কোনটি মধ্যযুগে মুসলমানদের প্রাথমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছিল?ক. টোল খ. মক্তব গ. মাদ্রাসা ঘ. রাজদরবার। উত্তর: মক্তব।৫. কোন আমলে গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়?ক. ইলিয়াস শাহী খ. হোসেন শাহী গ. সুলতানি ঘ. মোগলউত্তর: মোগল। # সংক্ষেপে উত্তর দাও। প্রশ্ন: বাংলায় কে এবং কীভাবে স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?উত্তর: বাংলায় স্বাধীন সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন ফখরউদ্দিন মুবারক শাহ। তিনি দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলায় স্বাধীন সুলতানি আমলের সূচনা করেন। ১৩৩৮ সালে তিনি সোনারগাঁওয়ের ক্ষমতা গ্রহণ করে নিজেকে সোনারগাঁওয়ের শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তাঁর প্রকৃত নাম ছিল ফখরা। তিনি একজন দক্ষ ও সুশাসক ছিলেন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল