সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৯প্রিয় শিক্ষার্থীরা, আজ অধ্যায়-৯-এর বাংলাদেশের ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করব।প্রশ্ন: আমাদের দেশে পরিবেশদূষণের কারণগুলো কী?উত্তর: পরিবেশ নানাভাবে দূষিত হয়। তবে পরিবেশদূষণের প্রধান কারণ হলো জনসংখ্যার দ্রুত বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধির ফলে অতিরিক্ত লোকের খাদ্য জোগাতে আমরা জমিতে কীটনাশক ও কৃত্রিম সার ব্যবহার করি। প্রয়োজনে-অপ্রয়োজনে গাছ কাটি। পাখি শিকার করি। খাল-বিল-নদী ভরাট করে বসতি ও দোকানপাট গড়ে তুলি। পাহাড় কেটে সমভূমি গড়ি। যেখানে-সেখানে গাড়ির হর্ন বাজাই। উচ্চশব্দে মাইক বাজাই। গাড়ি থেকে কালো ধোঁয়া বাতাসে ছেড়ে দিয়ে বাতাস দূষিত করি। কলকারখানার বর্জ্য নদীতে ও খোলা জায়গায় ফেলি। এভাবে পরিবেশের বিভিন্ন উপাদান যেমন: মাটি, পানি, বায়ু ইত্যাদি দূষিত হয়। এ ছাড়া বিভিন্নভাবে আমরা পরিবেশকে দূষিত করে চলেছি। যেমন: ইটের ভাটায় গাছ পুড়িয়ে, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা, ফেলে, রাস্তা কেটে ও রাস্তার ওপর স্তূপাকারে জিনিস রেখে। সরকার পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করেছে। এসব আইন না মানার ফলেও পরিবেশ দূষিত হয়।প্রশ্ন: পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সংক্ষেপে লিখো।উত্তর: আমরা বাংলাদেশের নাগরিক। নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। নাগরিকের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি এলাকার পরিবেশ সুন্দর রাখাও আমাদের দায়িত্ব। সরকার পরিবেশ রক্ষায় বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছে। গ্রহণ করেছে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড। যেমন: ২০০২ সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয়েছে। অতিথি পাখি ধরা ও শিকার করা আইনত নিষিদ্ধ। পাহাড় কাটা ও জলাভূমি ভরাট ইত্যাদি বেআইনি কাজ। নাগরিক হিসেবে এসব আইন মেনে চলা আমাদের কর্তব্য। সমাজের সবাই যেন এসব আইন মেনে চলে, সে বিষয়ে আমাদের লক্ষ রাখা উচিত। এ ছাড়া সরকার পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। যেমন: বৃক্ষরোপণ কর্মসূচি, রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ইত্যাদি। এসব কর্মকাণ্ডে সহযোগিতা এবং অংশগ্রহণ করাও আমাদের প্রত্যেক নাগরিকের দায়িত্ব।প্রশ্ন: পরিবেশ দূষিত হলে সামাজিক পরিবেশের কী ক্ষতি হয়? উত্তর: পরিবেশ দূষিত হলে সামাজিক পরিবেশের ক্ষতিকর দিক: পরিবেশদূষণ মানুষ ও অন্যান্য প্রাণীর সুস্থ-সুন্দর জীবনযাপনের পথে একটি বিরাট বাধা। পরিবেশদূষণের ফলে আমাদের দেশে দেখা দিয়েছে সামাজিক নানা সমস্যা। আমাদের দেশে পরিবেশদূষণজনিত সমস্যা দিন দিন বাড়ছে। পরিবেশদূষণের ফলে সৃষ্ট অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে আমাদের নানা রকম অসুখবিসুখ হয়। আজকাল আমাদের দেশে ফুসফুসের রোগসহ বিভিন্ন রোগ বেড়ে যাচ্ছে। পরিবেশদূষণের ফলে আমাদের সমাজ থেকে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রাণী। প্রাকৃতিক সম্পদের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। সামাজিক পরিবেশে দেখা দিচ্ছে নানা ধরনের বিশৃঙ্খলা। দেখা দিচ্ছে আরও নানা ধরনের পরিবেশগত সমস্যা।