সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৫প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ৫ নম্বর অধ্যায় থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # রচনামূলক প্রশ্নের উত্তর।প্রশ্ন: জাতিসংঘ ঘোষিত মানবাধিকারগুলো কী? কয়েকটি মানবাধিকারের নাম লেখো।উত্তর: স্বাধীন, সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য মানবাধিকারের বিকল্প নেই। পরিবার, সমাজ ও রাষ্ট্রের কাছ থেকে আমরা মানবাধিকারগুলো পেয়ে থাকি। বাংলাদেশ জাতিসংঘের সদস্য। সদস্যরাষ্ট্র হিসেবে তাই বাংলাদেশ জাতিসংঘের ‘মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র’কে সম্মান করে। সে জন্য আমাদের রাষ্ট্র পরিচালনার মূল দলিল সংবিধানে এসব অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। মানবাধিকার নিশ্চিত করার জন্য সরকার তৈরি করেছে বিভিন্ন আইন। যেমন: শিশু অধিকার আইন, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন, শিশু ও নারী নির্যাতন রোধ আইন ইত্যাদি।কয়েকটি মানবাধিকারের নাম:১। প্রত্যেক মানুষ জন্মগতভাবে স্বাধীন। সবার রয়েছে সমান মর্যাদা ও অধিকার। ২। প্রত্যেকের স্বাধীনতা ও নিরাপত্তা লাভের অধিকার আছে। ৩। কাউকে নির্যাতন ও অত্যাচার করা যাবে না। ৪। ব্যক্তি হিসেবে আইনের চোখে সবাই সমান। ৫। মৌলিক অধিকার ভঙ্গ হলে প্রত্যেকের বিচার লাভের অধিকার আছে। ৬। কাউকে খেয়াল-খুশিমতো গ্রেপ্তার ও আটক রাখা যাবে না। ৭। প্রত্যেকের চিন্তার ও নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। ৮। প্রত্যেকের শিক্ষার অধিকার রয়েছে।প্রশ্ন: আমাদের দেশে শিশুরা কীভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে? এ ক্ষেত্রে তোমার করণীয় কী?উত্তর: আমাদের দেশের শিশুদের মানবাধিকার থেকে বঞ্চিত হওয়ার কারণ: বাংলাদেশে অনেক শিশুই শ্রমিক হিসেবে কাজ করে। গ্রামে শিশুরা প্রধানত খেত-খামারে কাজ করে এবং শহরে মানুষের বাড়ি, দোকান ও কলকারখানায় কাজ করে। আবার কেউবা ইট ভাঙে। শিশুশ্রমের প্রধান কারণ হলো দারিদ্র্য। শিশুশ্রমিকেরা সাধারণত লেখাপড়ার সুযোগ পায় না। অনেক ক্ষেত্রে মজুরি ঠিকভাবে পায় না। এমনকি খাওয়া, থাকার জায়গা, চিকিৎসা সুবিধা, পোশাক ইত্যাদি ক্ষেত্রে তাদের প্রতি বৈষম্য করা হয়। অনেক ক্ষেত্রে তারা শারীরিক নির্যাতনের শিকার হয়।আমাদের করণীয়: শিশুশ্রমের ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়। অতএব শিশুশ্রম বন্ধ করতে হবে। আমাদের দেশ থেকে শিশুদের পাচার করে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোয় পাঠানো হয়। সেখানে তাদের উটের দৌড় প্রতিযোগিতায় জকি হিসেবে ব্যবহার করা হয়। শিশুদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। শিশুরা যেন মানুষ হিসেবে তাদের অধিকার ভোগ করতে পারে, সে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। পাশাপাশি বিদেশে শিশু পাচার বন্ধ করতে হবে।প্রশ্ন: সাম্প্রদায়িকতা মানবাধিকারের কোন দিকটি লঙ্ঘন করে? এটি রোধে আমাদের করণীয় কী?উত্তর: আমাদের সমাজে বিভিন্ন ধর্মের লোক বাস করে। কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিষ্টান, কেউবা বৌদ্ধ। কিন্তু প্রত্যেকেই আমরা ভাই ভাই। সবাই আমরা সামাজিক জীব, সবাই এ দেশের নাগরিক। আমরা সবাই নিজ নিজ ধর্ম পালন করি। স্বাধীনভাবে ধর্ম পালন করা আমাদের মানবাধিকার। কিন্তু অনেক সময় সামান্য কারণে এক ধর্মের লোক অন্য ধর্মের লোকদের ঘৃণা বা অবজ্ঞা করে সাম্প্রদায়িকতার সৃষ্টি করে। সাম্প্রদায়িকতা স্বাধীনভাবে ধর্ম পালনের দিকটি লঙ্ঘন করে। এতে মানবাধিকার লঙ্ঘিত হয়।সমাজের সদস্য ও মানুষ হিসেবে আমাদের অনেক কিছু করণীয়। সাম্প্রদায়িকতা সমাজে নানা ক্ষতিকর প্রভাব ফেলে। সাম্প্রদায়িকতা রোধে আমাদের সচেতন হতে হবে। নিচের নিয়মে সাম্প্রদায়িকতা রোধ করা যায়:১। আমরা সবাই যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করব।২। সবাই একসঙ্গে মিলেমিশে চলব।৩। কোন ধর্মকে ছোট করে দেখব না।৪। ধর্মীয় কারণে কাউকে আঘাত বা হেয় করব না।৫। সব ধর্ম ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মান করব।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল