সমাজ
অধ্যায়-১৪ সমাজ সেবায় বরেণ্য ব্যক্তিত্বপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ পরিবেশ পরিচিতি সমাজ ১৪ নম্বর অধ্যায় থেকে ‘সমাজ সেবায় বরেণ্য ব্যক্তিত্ব’ নিয়ে আলোচনা করছি।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী প্রথা চালু করেন?উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রথা চালু করেন। তাঁর চেষ্টায় ১৮৫৬ সালে ‘বিধবা বিবাহ’ আইন পাস হয়।প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কীসের দিকনির্দেশক ছিলেন?উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন মানবকল্যাণ ও সমাজ সংস্কারের দিকনির্দেশক। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। তিনি হিন্দু সমাজে ‘বিধবা বিবাহ’ প্রথা চালু করেন, বাল্য বিবাহ ও বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন করেন। তিনি বই লিখে প্রচুর টাকা আয় করতেন। ওই টাকা সমাজ সেবায়, দীন-দুঃখী, গরিব, দুর্দশাগ্রস্ত, রুগ্ণ, অক্ষম, বিপদগ্রস্ত মানুষকে তিনি দান করতেন।প্রশ্ন: ঈশ্বরচন্দ্র কলকাতায় কোন কলেজ প্রতিষ্ঠা করেন? বর্তমানে এর নাম কী?উত্তর: ঈশ্বরচন্দ্র কলকাতায় মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন। বর্তমানে এর নাম বিদ্যাসাগর কলেজ।প্রশ্ন: বিপদগ্রস্ত মানুষকে বিদ্যাসাগর কীভাবে সাহায্য করতেন?উত্তর: বই লিখে বিদ্যাসাগর প্রচুর টাকা আয় করতেন। তিনি তাঁর এই টাকা সমাজ সেবায় দুই হাতে দান করতেন। দীন-দুঃখী, গরিব, অসহায়, দুর্দশাগ্রস্ত, রুগ্ণ, অক্ষম, বিপদগ্রস্ত মানুষকে তিনি সেবা ও অকাতরে সাহায্য করতেন। ১২৭২ সনে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়। এ সময় তিনি নিজ গ্রামের সাহায্যের জন্য ছয় মাস খাদ্য, কাপড় ইত্যাদি বিতরণ করেন।প্রশ্ন: বেগম রোকেয়া ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজীবন কী করেছেন?উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও বেগম রোকেয়া আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। সমাজের কল্যাণে আরও অনেক মহান ব্যক্তি কাজ করেছেন। আমরাও সমাজ ও মানুষের কল্যাণে কাজ করব এবং নিবেদিত থাকব।প্রশ্ন: বেগম রোকেয়ার স্বামী লেখাপড়ার ব্যাপারে কীভাবে সাহায্য করতেন?উত্তর: বিয়ের পর বেগম রোকেয়ার লেখাপড়ার প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। লেখাপড়ার প্রতি আগ্রহ দেখে তাঁর স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেন আনন্দিত হন। তিনি রোকেয়ার লেখাপড়া শেখায় উৎসাহিত করেন। স্বামীর কাছে তিনি ভালোভাবে ইংরেজি ও উর্দু শিক্ষা লাভ করেন।