সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৭প্রিয় শিক্ষার্থীরা, আজ পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ের ১৭ নম্বর অধ্যায় ‘ইউরোপ ও আফ্রিকার সংস্কৃতি’ থেকে নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ক. ইউরোপ ও এশিয়া মহাদেশ—ভূখণ্ডে অবস্থিত।উত্তর: ইউরোপ ও এশিয়া মহাদেশ একই ভূখণ্ডে অবস্থিত।খ. ইউরেশিয়া ভূখণ্ডের—অংশটি ইউরোপ।উত্তর: ইউরেশিয়া ভূখণ্ডের পশ্চিম অংশটি ইউরোপ।গ.—ইউরোপীয় সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ একটি দেশ।উত্তর: ফ্রান্স ইউরোপীয় সংস্কৃতির ঐতিহ্যপূর্ণ একটি দেশ।ঘ. ফ্রান্সের রান্নাকে একধরনের—বলা হয়।উত্তর: ফ্রান্সের রান্নাকে একধরনের শিল্প বলা হয়।ঙ. কেনিয়া দেশের নাম—পর্বতের নাম অনুসারে রাখা হয়েছে।উত্তর: কেনিয়া দেশের নাম কেনিয়া পর্বতের নাম অনুসারে রাখা হয়েছে।# নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক. ইউরোপ মহাদেশের উত্তরে ভূমধ্যসাগর অবস্থিত।—অখ. ফ্রান্সের প্রধান ধর্ম খ্রিষ্টধর্ম।—শুগ. স্বাধীনতার আগে কেনিয়া যুক্তরাজ্যের উপনিবেশ ছিল।—শুঘ. কেনিয়ার অধিকাংশ মানুষ মুসলমান।—অঙ. কেনিয়ার প্রধান ধর্মীয় উত্সব ‘ক্রিস্টমাস’।—শু# বাঁ পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করো। বাম ডান ক. কেনিয়ার অফিসের ভাষা ‘খাদ্য রসিক’ বলা হয়খ. ফ্রান্সের ভাষাকে খ্রিষ্টান ধর্মাবলম্বীগ. কেনিয়ার কিছু মানুষ সোয়াহিলি ও ইংরেজিঘ. ফ্রান্সের অধিকাংশ মানুষ সর্বপ্রাণবাদে বিশ্বাসীঙ. ফ্রান্সের মানুষকে ফরাসি ভাষা বলে উত্তর: ক. কেনিয়ার অফিসের ভাষা সোয়াহিলি ও ইংরেজি।খ. ফ্রান্সের ভাষাকে ফরাসি ভাষা বলে।গ. কেনিয়ার কিছু মানুষ সর্বপ্রাণবাদে বিশ্বাসী।ঘ. ফ্রান্সের অধিকাংশ মানুষ খ্রিষ্ট ধর্মাবলম্বী।ঙ. ফ্রান্সের মানুষকে ‘খাদ্য রসিক’ বলা হয়।# সঠিক উত্তরটি খাতায় লেখো। ১। পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?ক. ২টি খ. ৩টি গ. ৭টি ঘ. ৫টি। উত্তর: ৭টি।২। কেনিয়ার অফিসের ভাষা কোনটি?ক. ফরাসি খ. জার্মানি গ. সোয়াহিলি ও ইংরেজি ঘ. আরবি উত্তর: সোয়াহিলি ও ইংরেজি।৩। এসকারগট কোন দেশের খাবার?ক. ফ্রান্স খ. কেনিয়া গ. যুক্তরাজ্য ঘ. স্পেন। উত্তর: ফ্রান্স।৪। কোনটি ইউরোপের দেশ?ক. মিসর খ. লিবিয়া গ. ডেনমার্ক ঘ. কঙ্গো। উত্তর: ডেনমার্ক।৫। ভাজা ফড়িং কোন দেশের মানুষ খায়?ক. আলজেরিয়া খ. যুক্তরাজ্য গ. ফ্রান্স ঘ. কেনিয়া উত্তর: কেনিয়া।# সংক্ষেপে উত্তর দাও।প্রশ্ন: ইউরোপের কয়েকটি দেশের নাম লেখো।উত্তর: ইউরোপ ছোটবড় অনেক দেশ নিয়ে গঠিত। এসব দেশের মধ্যে কয়েকটি দেশ হলো নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি, গ্রিস, রাশিয়া প্রভৃতি।প্রশ্ন: কেনিয়ার পুরুষ ও মহিলাদের পোশাক বর্ণনা করো।উত্তর: কেনিয়ার পুরুষেরা আলখেল্লা ধরনের লম্বা জোব্বা ও মাথায় টুপি পরে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল