সমাজ
হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১১প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক সমাপনী পরীক্ষায় আবশ্যক প্রশ্ন হিসেবে ১ নম্বর প্রশ্নে ‘অল্প কথায় উত্তর দাও’ দেওয়া থাকে। সে আলোকে আজ অধ্যায় ১১-এর ‘বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন’-এর ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: বাংলাদেশের কয়েকটি ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থানের নাম লেখো।উত্তর: বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থানগুলো হচ্ছে বগুড়ার মহাস্থানগড়, কুমিল্লার ময়নামতি, নওগাঁর পাহাড়পুর, নারায়ণগঞ্জের অদূরে সোনারগাঁ, ঢাকার লালবাগ কেল্লা ও বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ।প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?উত্তর: মহাস্থানগড় প্রাচীন বৌদ্ধ ও হিন্দু সভ্যতার ধ্বংসাবশেষ। বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিমে মহাস্থানগড়ের অবস্থান। পুরো এলাকাটি একটি সুরক্ষিত দেয়াল দিয়ে ঘেরা।প্রশ্ন: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বড় নগরের নাম কী?উত্তর: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বড় নগরের নাম পুণ্ড্রনগর।প্রশ্ন: মহাস্থানগড়ের শিলালিপি থেকে কী জানা যায়?উত্তর: মহাস্থানগড়ে ব্রাহ্মী রীতিতে লেখা একটি খণ্ডিত শিলালিপি পাওয়া গেছে। এর নাম মহাস্থান ব্রাহ্মী লিপি। এ শিলালিপিতে ‘পুণ্ড্রনগর’ এর উল্লেখ রয়েছে। এ থেকে ধারণা করা হয়, নগরটি সম্ভবত মৌর্য বংশীয় শাসকেরা প্রতিষ্ঠা করেছিলেন।প্রশ্ন: মহাস্থানগড়ের নগর দেয়ালের ভেতরে কী আছে?উত্তর: মহাস্থানগড়ের নগর দেয়ালের ভেতরে দক্ষিণ-পূর্ব কোণের সবচেয়ে উঁচু স্থানে রয়েছে বিখ্যাত আউলিয়া সুলতান মাহীসওয়ারের মাজার ও মোগল আমলের একটি মসজিদ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল