সমাজ
হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-১১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ‘বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন’-এর ‘অল্প কথায় উত্তর দাও’ প্রশ্নোত্তর আলোচনা করব।প্রশ্ন: কে সোমপুর মহাবিহারটি প্রতিষ্ঠা করেন?উত্তর: পাল রাজা ধর্মপাল সোমপুর মহাবিহারটি প্রতিষ্ঠা করেন।প্রশ্ন: সোমপুর মহাবিহারে উল্লেখযোগ্য কী কী নিদর্শন দেখতে পাওয়া যায়?উত্তর: সোমপুর মহাবিহারের চারদিকে রয়েছে ১৭৭টি আবাসিক কক্ষ, বিস্তৃত প্রবেশপথ, ছোটখাটো অনেক স্তূপ ও মন্দির। এ ছাড়া এখানকার অন্যান্য প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের মধ্যে স্নানঘাট, গন্ধেশ্বরীর মন্দির ও সত্যপীর ভিটা উল্লেখযোগ্য।প্রশ্ন: পাহাড়পুরে খননকাজ করে প্রাপ্ত নিদর্শন কী কী তথ্য প্রদান করে?উত্তর: পাহাড়পুরে খননকাজ করে প্রাপ্ত নিদর্শন থেকে ওই অঞ্চলের প্রাচীন বৌদ্ধ ও হিন্দুসমাজের সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির তথ্য পাওয়া যায়। ধ্বংসাবশেষ থেকে মনে হয়, সমাজে ধর্মের বেশ প্রভাব ছিল।প্রশ্ন: সোনারগাঁ কোথায় অবস্থিত?উত্তর: ইতিহাসখ্যাত সোনারগাঁ বর্তমানে নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা। ঢাকা থেকে ২৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এর অবস্থান।প্রশ্ন: কোথা থেকে সোনারগাঁ নামের উদ্ভব?উত্তর: প্রাচীন সুবর্ণগ্রাম থেকে মুসলিম আমলে সোনারগাঁ নামের উদ্ভব।প্রশ্ন: কখন থেকে সোনারগাঁ একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে?উত্তর: চৌদ্দ শতকের শুরু থেকে সোনারগাঁ একটি বাণিজ্য শহর হিসেবে গড়ে ওঠে।প্রশ্ন: বিভিন্ন পর্যটকের বিবরণী থেকে সোনারগাঁ সম্পর্কে কী কী জানা যায়?উত্তর: বিভিন্ন পর্যটকের বিবরণী থেকে সোনারগাঁয়ের সমৃদ্ধ বাণিজ্যিক কর্মকাণ্ডের কথা জানা যায়। এখানকার খাস মসলিনের খ্যাতি ছিল জগৎজুড়ে। এ ছাড়া ইসলামিক শিক্ষা ও জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবেও সোনারগাঁয়ের সুনাম ছিল।প্রশ্ন: কার শাসনামলে সোনারগাঁ রাজধানী ছিল?উত্তর: বাংলার বার ভূঁইয়াদের নেতা ঈসা খাঁ ও তাঁর পুত্র মুসা খাঁর শাসনামলে সোনারগাঁ রাজধানী ছিল।প্রশ্ন: কেন সোনারগাঁকে ভাটি অঞ্চল বলা হতো?উত্তর: নিচু এলাকা বলে তখন সোনারগাঁকে ভাটি অঞ্চল বলা হতো।প্রশ্ন: সোনারগাঁয়ের ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থানের নাম লেখ।দউত্তর: সোনারগাঁ অসংখ্য ঐতিহাসিক নিদর্শনসমৃদ্ধ স্থান। বর্তমান নিদর্শনগুলো হচ্ছে সুলতানি ও মোগল আমলের অনেক ধর্মীয় ইমারত, মোগল আমলের কয়েকটি সেতু আর ইংরেজ আমলের কিছু আবাসিক ভবন। এ ছাড়া বিভিন্ন দিঘি, মসজিদ, দরগাহ, মঠ, সরদার বাড়ি, পানাম নগরের আবাসিক ভবনগুলোর ধ্বংসাবশেষ, গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ।প্রশ্ন: কীভাবে সোনারগাঁ তার পূর্ব গৌরব হারিয়ে ফেলে?উত্তর: ১৬১০ সালে ঢাকা নগর প্রতিষ্ঠার পর থেকে সোনারগাঁ তার প্রাধান্য হারাতে থাকে। উনিশ শতকের দ্বিতীয়ার্ধের মধ্যে সোনারগাঁ তার পূর্ব গৌরব হারিয়ে ফেলে।প্রশ্ন: কবে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে?উত্তর: ১৯৭৫ সালে সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে।প্রশ্ন: লালবাগ দুর্গ কোন আমলে নির্মিত হয়?উত্তর: মোগল আমলে শাহজাদা আজম শাহ ও সুবাদার শায়েস্তা খানের সময় নির্মিত হয় লালবাগ দুর্গ।প্রশ্ন: লালবাগ দুর্গ কোথায় অবস্থিত?উত্তর: বাংলাদেশের একটি প্রসিদ্ধ ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন লালবাগ দুর্গ। পুরান ঢাকার দক্ষিণ-পশ্চিম প্রান্তে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসম্পূর্ণ প্রাসাদ দুর্গ।প্রশ্ন: লালবাগ দুর্গে কী কী ঐতিহাসিক নিদর্শন রয়েছে?উত্তর: কারুকাজখচিত প্রাচীন ফটক ছাড়াও লালবাগ দুর্গে রয়েছে দরবার হল, মসজিদ, মোগল সুবাদার শায়েস্তা খানের কন্যা পরিবিবির সমাধিসৌধ ও পুকুর। পরিবিবির সমাধিসৌধটি মোগল স্থাপত্যকলার একটি আকর্ষণীয় নিদর্শন। সমাধিসৌধের মাঝখানে অবস্থিত কবরটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো। ওপরে রয়েছে লতা-পাতার নকশা।প্রশ্ন: সাম্প্রতিককালে নরসিংদীর কোন স্থানে বাংলার প্রাচীন নগরসভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে?উত্তর: সাম্প্রতিককালে নরসিংদীর ওয়ারি-বটেশ্বরে বাংলার প্রাচীন নগরসভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে।