সমাজ
শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা শূন্যস্থান পূরণ অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে শূন্যস্থানগুলো পড়বে।# শূন্যস্থান পূরণ করো। অধ্যায়-২ প্রশ্ন: মাছ — বাঁচতে পারে না।উত্তর: মাছ দূষিত পানিতে বাঁচতে পারে না।প্রশ্ন: — আমাদের দেশের জীবন বলা হয়।উত্তর: নদীকে আমাদের দেশের জীবন বলা হয়।প্রশ্ন: নদীর —জমির—বাড়ায়।উত্তর: নদীর প্লাবন জমির উর্বরতা বাড়ায়।প্রশ্ন: — করলে সম্পদের ক্ষতি হয়।উত্তর: অপব্যবহার করলে সম্পদের ক্ষতি হয়।প্রশ্ন: সমস্ত সামাজিক সম্পদই — সম্পদ।উত্তর: সমস্ত সামাজিক সম্পদই রাষ্ট্রীয় সম্পদ।প্রশ্ন: পাঠাগার একটি —সম্পদ।উত্তর: পাঠাগার একটি সামাজিক সম্পদ।প্রশ্ন: — মানুষের সবচেয়ে উপকারী বন্ধু।উত্তর: বই মানুষের সবচেয়ে উপকারী বন্ধু।প্রশ্ন: রাষ্ট্রীয় সম্পদ দেশের — সম্পদ।উত্তর: রাষ্ট্রীয় সম্পদ দেশের জনগণের সম্পদ।অধ্যায়-৩প্রশ্ন: পরিবারে আমরা সবাই — থাকব।উত্তর: পরিবারে আমরা সবাই মিলেমিশে থাকব।প্রশ্ন: মিথ্যাকে — দেব না।উত্তর: মিথ্যাকে প্রশ্রয় দেব না।প্রশ্ন: মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ —, —ও—।উত্তর: মানুষের চরিত্রের তিনটি বিশেষ গুণ সদাচরণ, সত্যবাদিতা ও সময়ানুবর্তিতা।প্রশ্ন: শিক্ষকদের — করব।উত্তর: শিক্ষকদের সম্মান করব।প্রশ্ন: সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি — করতে শেখায়।উত্তর: সামাজিক মূল্যবোধ মানুষের প্রতি সদাচরণ করতে শেখায়।প্রশ্ন: পরিবারের বৃদ্ধ সদস্যদের — ও — করা উচিত।উত্তর: পরিবারের বৃদ্ধ সদস্যদের সেবা ও যত্ন করা উচিত।প্রশ্ন: —প্রতিটি কাজ আমরা সময়মতো করব।উত্তর: বিদ্যালয়ের প্রতিটি কাজ আমরা সময়মতো করব।প্রশ্ন: — বিদ্যালয় বিশেষ ভূমিকা রাখে।উত্তর: সমাজ উন্নয়নে বিদ্যালয় বিশেষ ভূমিকা রাখে।প্রশ্ন: সময়ের কাজ সময়ে করাকে বলে —।উত্তর: সময়ের কাজ সময়ে করাকে বলে সময়ানুবর্তিতা।প্রশ্ন: আমাদের দায়িত্ব —কাজকে সমর্থন করা।উত্তর: আমাদের দায়িত্ব ন্যায় কাজকে সমর্থন করা।প্রশ্ন: গরিব-দুঃখীদের — করব।উত্তর: গরিব-দুঃখীদের সাহায্য করব।প্রশ্ন: প্রতিদিনের — প্রতিদিন শিখব।উত্তর: প্রতিদিনের পাঠ প্রতিদিন শিখব। অধ্যায়-৪ প্রশ্ন: শরীর সুস্থ ও সবল রাখতে প্রয়োজন — শ্রম।উত্তর: শরীর সুস্থ ও সবল রাখতে প্রয়োজন শারীরিক শ্রম।প্রশ্ন: ফুলের টব বা ঘরের কোণে পানি জমে সেখানে — জন্ম হয়।উত্তর: ফুলের টব বা ঘরের কোণে পানি জমে থাকলে সেখানে এডিস মশার জন্ম হয়।প্রশ্ন: কোনো — ছোট নয়। উত্তর: কোনো কাজই ছোট নয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল