সমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকা শূন্যস্থান পূরণ  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ পরিচিতি সমাজ বিষয়ে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু শূন্যস্থান পূরণ দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে শূন্যস্থানগুলো পড়বে।# শূন্যস্থান পূরণ করো। অধ্যায়-৮ প্রশ্ন: — প্রকৃতপক্ষে এক ধরনের চিত্র।উত্তর: মানচিত্র প্রকৃতপক্ষে এক ধরনের চিত্র।প্রশ্ন: — বাংলাদেশের প্রধান শস্য।উত্তর: ধান বাংলাদেশের প্রধান শস্য।প্রশ্ন: চা বাংলাদেশের প্রধান — ফসল।উত্তর: চা বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল।প্রশ্ন: বাংলাদেশে — উৎপাদন কমে গেছে।উত্তর: বাংলাদেশে পাটের উৎপাদন কমে গেছে।প্রশ্ন: — বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করে।উত্তর: চিংড়ি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করে।প্রশ্ন: পিট কয়লা — কয়লা।উত্তর: পিট কয়লা নিকৃষ্ট মানের কয়লা।প্রশ্ন: বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ হলো —।উত্তর: বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ হলো গ্যাস।প্রশ্ন: বাংলাদেশের সুন্দরবন — বনভূমি। উত্তর: বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমি।প্রশ্ন: চা গাছ — বৃক্ষ।উত্তর: চা গাছ চিরসবুজ বৃক্ষ।প্রশ্ন: বাংলাদেশ প্রধানত — নির্ভর একটি দেশ।উত্তর: বাংলাদেশ প্রধানত আমদানিনির্ভর একটি দেশ।প্রশ্ন: দেশলাই শিল্পের প্রধান কাঁচামাল —।উত্তর: দেশলাই শিল্পের প্রধান কাঁচামাল নরম কাঠ।প্রশ্ন: মধুপুর ও ভাওয়ালের গড়ে প্রধানত — বৃক্ষের বনভূমি।উত্তর: মধুপুর ও ভাওয়ালের গড়ে প্রধানত শাল বৃক্ষের বনভূমি।প্রশ্ন: — পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি।উত্তর: সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি। অধ্যায়-৯ প্রশ্ন: বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা —।উত্তর: বর্তমান বিশ্বের একটি বড় সমস্যা পরিবেশদূষণ।প্রশ্ন: — ও — পরিবেশদূষণের বড় কারণ।উত্তর: শিক্ষার অভাব ও অসচেতনতা পরিবেশদূষণের বড় কারণ।প্রশ্ন: মাটিদূষণ — নষ্ট করে।উত্তর: মাটিদূষণ খাদ্যগুণ নষ্ট করে।প্রশ্ন: বেশি করে গাছ — ও — যত্ন নেব।উত্তর: বেশি করে গাছ লাগাব ও গাছের যত্ন নেব।প্রশ্ন: পাহাড় — না, জলাভূমি — করব না।উত্তর: পাহাড় কাটব না, জলাভূমি ভরাট করব না।প্রশ্ন: দূষিত পরিবেশ সবার জন্য —।উত্তর: দূষিত পরিবেশ সবার জন্য ক্ষতিকর।প্রশ্ন: বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় —।উত্তর: বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় ৫ জুন।প্রশ্ন: বাংলাদেশ সরকার ১৯৯৭ সালে জাতীয় — ঘোষণা করেছে।উত্তর: বাংলাদেশ সরকার ১৯৯৭ সালে জাতীয় পরিবেশনীতি ঘোষণা করেছে।প্রশ্ন: পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয় —।উত্তর: পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন প্রণয়ন করা হয় ২০০২ সালে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল