বহুনির্বাচনি প্রশ্নোত্তর
আজ সমাজবিজ্ঞান ১ম পত্র বিষয়ের অধ্যায়-৮ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১। ঐতিহ্যবাহী হিন্দুসমাজে কয়টি বর্ণ দেখা যায়?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২। কোন সুলতান দাস থেকে সুলতান হয়েছে?
ক. জাহাঙ্গীর খ. শাহজাহান
গ. ইলতুতমিশ ঘ. আকবর
৩। ক্ষত্রিয়রা মূলত কোন শ্রেণি?
ক. যোদ্ধা খ. ব্যবসায়ী
গ. শিক্ষিত ঘ. অভিজাত
৪। শ্রেণির ক্ষেত্রে সঠিক তথ্য হলো—
i. এটি গতিশীল ii. এটি উন্মুক্ত ব্যবস্থা
iii. এটি অর্জিত অবস্থান
কোনোটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৫। কার্ল মার্ক্স সামাজিক স্তরবিন্যাসের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছেন—
ক. দাসপ্রথার ওপর খ. শ্রেণির ওপর
গ. এস্টেটপ্রথার ওপর ঘ. বর্ণপ্রথার ওপর
৬। জেন্ডার বৈষম্যের প্রভাবে হয়—
i. শ্রমমূল্যে বৈষম্য ii. চলাফেরার বৈষম্য
iii. চাকরিক্ষেত্রে বৈষম্য
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৭। বার্ধক্য ভাতা কিসের উদাহরণ?
ক. সামজিক নিরাপত্তা খ. বয়স-বৈষম্য
গ. সমাজসেবা ঘ. পারিবারিক সচেতনতা
৮। শ্রেণির সঙ্গে মূলত সম্পর্ক রয়েছে কোনটির?
ক. শিক্ষা খ. বয়স গ. আর্থসামাজিক অবস্থান
ঘ. রাজনৈতিক সম্পর্ক
৯। কার্ল মার্ক্স সমাজ কাঠামোকে কয় ভাগে ভাগ করেন?
ক. দুই ভাগে খ. তিন ভাগে
গ. চার ভাগে ঘ. পাঁচ ভাগে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
সমাজ বিজ্ঞান ১ম পত্র
১. গ ২. গ ৩. ক ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ক
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম