সমাজ বিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭

প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। মানুষের আদি সংগঠন কোনটি?
ক. রাষ্ট্র খ. সমাজ
গ. সম্প্রদায় ঘ. পরিবার
উত্তর: ঘ. পরিবার
২। বিবাহ একটি সামাজিক-
ক. রীতি খ. প্রতিষ্ঠান
গ. সংগঠন ঘ. মূল্যবোধ
উত্তর: খ. প্রতিষ্ঠান
৩। ক্ষমতার ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?
ক. অণু পরিবার
খ. পিতৃবাস পরিবার
গ. মাতৃপ্রধান পরিবার
ঘ. বর্ধিত পরিবার
উত্তর: গ. মাতৃপ্রধান পরিবার
৪। পারিবারিক সম্পর্কে প্রাধান্য থাকে-
ক. যুক্তি খ. মূল্যবোধ
গ. বাস্তবতা ঘ. আবেগ
উত্তর: ঘ. আবেগ
৫। বাংলাদেশে মূলত কোন জ্ঞাতির প্রাধান্য বেশি?
ক. জৈবিক খ. বৈবাহিক
গ. প্রথাগত ঘ. কাল্পনিক
উত্তর: ক. জৈবিক
৬। বাংলাদেশের সমাজে প্রচলিত-
i. ক্রস কাজিন বিবাহ
ii. বহির্বিবাহ
iii. বহুস্ত্রী বিবাহ
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ঘ. i, ii ও iii
৭। বিবাহের গুরুত্ব রয়েছে-
i. সন্তানের বৈধতা দানের ক্ষেত্রে
ii. যোগ্য নাগরিক গঠনের ক্ষেত্রে
iii. নতুন সম্পর্ক গঠনের ক্ষেত্রে
কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
উত্তর: গ. i ও iii
৮। শহরের পরিবারগুলো হলো-
ক. ঐতিহ্যবাহী
খ. অতিথিপরায়ণ
গ. জ্ঞাতিভিত্তিক
ঘ. সংস্কারমুক্ত
উত্তর: ঘ. সংস্কারমুক্ত
# উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
সীমা একদিন কলেজ থেকে বাড়ি ফেরার পথে একটু বিপদে পড়ে। পথিমধ্যে বয়স্ক এক ব্যক্তিকে নানা হিসেবে সম্বোধন করে তঁার সাহায্য চায়। সেই থেকে বয়স্ক লোকটির সঙ্গে তার নানা-নাতিন সম্পর্ক গড়ে ওঠে।
৯। এটি কোন ধরনের জ্ঞাতি সম্পর্ক?
ক. জৈবিক খ. কাল্পনিক
গ. প্রথাগত ঘ. বৈবাহিক
উত্তর: খ. কাল্পনিক
১০। এ ধরনের জ্ঞাতি সম্পর্ক দেখা যায়-
ক. শহুরে সমাজে
খ. গ্রামীণ সমাজে
গ. বাঙালি সমাজে
ঘ. সকল সমাজে
উত্তর: ঘ. সকল সমাজে।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম