সমাজ: অধ্যায়-৬
প্রধান শিক্ষক, হু. মু. এরশাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকাপ্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। ২০০৯ সালের শিক্ষা সমাপনী পরীক্ষার আলোকে আজ ছয় নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করা হলো। প্রশ্ন: সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো।ক. প্রত্যেক ধর্মই — শাশ্বত বাণী প্রচার করে। উত্তর: প্রত্যেক ধর্মই শান্তির শাশ্বত বাণী প্রচার করে। খ. রাষ্ট্র আমাদের — প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। উত্তর: রাষ্ট্র আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। গ. অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকেই — সহিষ্ণুতা বলে। উত্তর: অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহশীলতাকেই পরমত সহিষ্ণুতা বলে। ঘ. গণতন্ত্রের অর্থ হচ্ছে — শাসন। উত্তর: গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন। ঙ. নেতৃত্ব মানুষের — গুণ। উত্তর: নেতৃত্ব মানুষের মানবীয় গুণ। প্রশ্ন: নিচের শুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘শু’ এবং অশুদ্ধ উক্তিগুলোর ডান পাশে ‘অ’ লেখো।ক. বিদ্যালয়ে আমরা নানা প্রকার মত প্রকাশ করি। ‘শু’ খ. আমরা শ্রেণীতে দলনেতা নির্বাচন করি না। ‘অ’ গ. বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। ‘শু’ ঘ. যিনি নেতৃত্ব দেন তিনি নেতা নন। ‘অ’ ঙ. জনগণের সেবা করাই নেতার কাজ নয়। ‘অ’প্রশ্ন: বাম পাশের কথাগুলোর সঙ্গে ডান পাশের কথাগুলো মিল করো।উত্তর: ক. প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে একটি কাজ—নেতৃত্বে গুণাবলি বিকাশ লাভ করে। খ. নেতা তাঁর যোগ্যতা ও দক্ষতা দিয়ে — সুষ্ঠুভাবে সমাধান করেন। গ. আমরা বিদ্যালয়ের সকলের যৌক্তিক — মতামতের গুরুত্ব দিই। ঘ. আমরা সকলের ঐকমত্যের — দলনেতা নির্বাচন করি। ঙ. সকল ধর্মের মানুষ যার যার — শাশ্বত বাণী প্রচার করে, ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে। প্রশ্ন: সঠিক উত্তরটি খাতায় লেখো। ১: গণতন্ত্রের অর্থ কী? ক. পরিবারের শাসন খ. আমলাদের শাসন গ. কতিপয় ব্যক্তির শাসন ঘ. জনগণের শাসন। উত্তর: জনগণের শাসন। ২: মতামতের ভিন্নতার কারণে আমাদের মধ্যে কী ধরনের সম্পর্ক গড়ে ওঠে? ক. সুসম্পর্ক খ. বন্ধুত্ব গ. বিভিন্নতা ঘ. ক ও গ দুটিই। উত্তর: বিভিন্নতা। ৩: নেতা একটি বিশৃঙ্খল সমাজকে কী করতে পারেন? ক. নষ্ট করতে পারেন খ. এড়িয়ে চলতে পারেন গ. আরও বিশৃঙ্খল করতে পারেন ঘ. জাগিয়ে তুলতে পারেন। উত্তর: জাগিয়ে তুলতে পারেন। ৪: আদর্শ নেতা হতে হলে কী গুণাবলি থাকা প্রয়োজন? ক. সম্পদশালী হতে হবে খ. উচ্চশিক্ষিত হতে হবে গ. দায়িত্ববোধ থাকতে হবে ঘ. স্বজনপ্রীতি করতে হবে। উত্তর: দায়িত্ববোধ থাকতে হবে। ৫: যৌক্তিক মতামতের প্রতি আমাদের কী করা উচিত? ক. শ্রদ্ধা প্রদর্শন করা খ. ঘৃণা প্রদর্শন করা গ. অবহেলা করা ঘ. এড়িয়ে চলা। উত্তর: শ্রদ্ধা প্রদর্শন করা। # বাকি অংশ ছাপা হবে আগামীকাল